Ditipriya Roy: হাসপাতালের বিছানায় শুয়েও আনন্দে আত্মহারা দিতিপ্রিয়া, জানুন কারন

Ditipriya Roy: হাসপাতালের বিছানায় শুয়েই সুখবর পেলেন দিতিপ্রিয়া রায়(Ditipriya Roy)। বুধবার নাকে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। নিজের অসুস্থতার কথা সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। অস্ত্রোপচারের পরেই এমন ভাল খবর আসবে, তা আশা করেননি দিতিপ্রিয়া। তাই নিজের ছবি ভাগ করে নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ছোটপর্দার অপর্ণা।

মার্চ থেকেই শুরু হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। গত ৮ মাসে এই ধারাবাহিক নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। সবকিছু মিটিয়ে কাহিনির গল্প গড়িয়েছে বহু দূর। দুর্গাপুজোর পরের সপ্তাহেই টিআরপি তালিকায় বড় স্থান বদল। এই প্রথম, প্রথম স্থানে উঠে এল এই ধারাবাহিক। যার ফলে হাসপাতাল বেডে শুয়ে থেকেও দিতিপ্রিয়ার খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে।

ditipriya roy

তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিনের বিশ্রাম।” তিনি আরও জানিয়েছেন, বিশ্রামের পর ফের কাজে ফিরবেন। সবার প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন । এছাড়াও আরও একটি সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। তার কথায়, ”সবার আশীর্বাদে টিআরপি তালিকায় এ বারে আমরা প্রথম।” তিনি আরও জানান, টিআরপি এই জায়গা ধরে রাখা আরও কঠিন। দর্শকের ভালবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হত না।

আরও পড়ুন,
বাবা থেকে স্বামী! বিশ্বের কোথায় রয়েছে বিয়ের এমন অদ্ভুত রীতি?

প্রসঙ্গত উল্লেখ্য, অনেক দিন ধরে নাকের হাড়ে সমস্যা হচ্ছিল দিতিপ্রিয়ার, এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল দু’বছর আগে। কিন্তু করা হয়ে ওঠেনি। এরই মাঝে শুটিংয়ের সময় অনেক বার নাক দিয়ে রক্ত বেরোয়। অবশেষে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। অস্ত্রোপচার প্রসঙ্গে এমনটা জানিয়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়ার মা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক