ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় খেলোয়াড় বিরাট কোহলির কথা আর নতুন করে বলার কিছু নেই। কয়েক বছর আগে বিরাট কোহলির সঙ্গে আইপিএল মরশুমে লখনউ সুপার জায়ান্টস্-এর জনপ্রিয় খেলোয়াড় আফগান পেসার নবীন উল হকের তর্কাতর্কি হয়। যদিও পরবর্তীকালে তারা সেই ঝামেলা মিটিয়ে নেন। এর আগে আইপিএল খেলায় ক্রিকেটারদের মধ্যে এমন বিতর্ক দেখা যায়নি। বিরাট কোহলি ও নবীন উল হক একসঙ্গে খেললে খেলার মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এবার এই দুই তারকা খেলোয়াড়ের বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে বিশেষ ভিডিও তৈরি করল ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের দল বার্বাদোজ রয়্যালস। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা মূহুর্তে ভাইরাল হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, এই ভিডিও বানানো হয়েছে মূলত সিপিএল-এর প্রচারের জন্য। ভিডিওতে দেখা গিয়েছে নবীন উল হককে। তবে বিরাট কোহলির প্রসঙ্গ উঠে এসেছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে মোবাইলের দিকে মননিবেশ রয়েছে আফগান পেসার নবীন উল হকের। হঠাৎ করে মোবাইলে একটি রিল চলে আসে। সেই রিলে দেখা যায় ইউটিউবার স্পিড বিরাট কোহলির প্রশংসা করছেন। এরপর তিনি মোবাইল বন্ধ করে ঘর থেকে বেরোনোর সময় দেখতে পান দেওয়ালে পোস্টার। আর তারপর তিনি থেমে যান।
সেখানে দেখা যায় বিরাট কোহলির পছন্দের ক্রিকেটার বেন স্টোক্সের নাম। নবীন উল হকের মুখের ভঙ্গিমা বদলে যায় তা দেখেই। এরপর হোটেলের দিকে হাঁটতে শুরু করেন ও হোটেলের ঘরে পৌঁছে জিগ্যেস করেন কোন চ্যানেলে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের খেলা যাবে। আর এরপর তিনি বলেন, “এবার থামো বন্ধুরা, নতুন কিছু খোঁজ করো।”
এই ভিডিও মন জিতে নিয়েছে নেট দুনিয়ার সকলের। অর্থাৎ তিনি স্পষ্ট করে দেন যে বিরাটের সঙ্গে সম্পর্কতে তার আর তিক্ততা নেই। তারা আবার আগের মতন বন্ধু হয়ে গিয়েছেন।
আরও পড়ুন,
*Video: প্রেমিকার টানে এ কোন অবতারে হাজির প্রেমিক! এলাকাবাসী ধরে যা করলো

Hello, I am BB. I have been working in blogging for more than four years.