সোনার খনি! টিনার বাড়িতে ৪ কোটির সোনা! সব্যসাচী যোগে চাঞ্চল্য

প্রাক্তন বিধাননগর মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে এবার নতুন মোড়। তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করেছে বিধাননগর পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়। তদন্তের স্বার্থে সব্যসাচী দত্তকেও সঙ্গে নিয়ে সেখানে পৌঁছন তদন্তকারীরা। দীর্ঘ তল্লাশির পর প্রায় ৩ কেজি ওজনের সোনার গয়না উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, ওই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা।

চলতি মাসের শুরুতে তোলাবাজি, বেআইনি সম্পত্তি অর্জন এবং আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। তদন্তে নেমে পুলিশ তাঁর একাধিক সম্পত্তি ও আর্থিক লেনদেনের খোঁজ শুরু করে। সেই সময় তাঁর রাজারহাটের ফ্ল্যাট এবং একটি ব্যাঙ্ক লকার থেকে সোনা কেনার নথি ও বিপুল পরিমাণ সোনার সন্ধান মেলে। তদন্তকারীদের দাবি, প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার হয়েছিল সেখান থেকেও।

নদিয়ার তৃণমূল নেত্রী টিনার বাড়ি থেকে উদ্ধার বিপুল সোনার গয়না
নদিয়ার তৃণমূল নেত্রী টিনার বাড়ি থেকে উদ্ধার বিপুল সোনার গয়না

তদন্তে উঠে এসেছে, বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমে সংগৃহীত অর্থ দিয়ে শুধু নিজেই সোনা কেনেননি, ঘনিষ্ঠদের নামেও সোনা কেনার ব্যবস্থা করেছিলেন বলে সন্দেহ পুলিশের। সব্যসাচী দত্তকে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতেই তেহট্টে এই তল্লাশি চালানো হয়।

উদ্ধার হওয়া সমস্ত সোনার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলির উৎস, কেনার অর্থ কোথা থেকে এসেছে এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।

নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা
নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক