সম্প্রতি মুক্তি পেয়েছে স্ত্রী ২। এই ছবিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। এই ছবির প্রথম অংশটি দারুণ জনপ্রিয় হয়েছিল। এরপর সম্প্রতি মুক্তি পেলো ছবির দ্বিতীয় অংশ। ছবি মুক্তি পাওয়ার পর মুগ্ধ দর্শক। ইতিমধ্যে ছবিটি কয়েক শো কোটি টাকা ব্যবসা করেছে। ছবিটি যে দর্শকেরা পছন্দ করেছেন তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডে একের পর এক ছবিতে অভিনয় করে শ্রদ্ধা এখন বেশ জনপ্রিয়।
শ্রদ্ধা বলিউডের অভিনেত্রী হলেও তিনি বিশেষ লাইমলাইটে থাকেন না। তাকে নিয়ে আর বাকি অভিনেত্রীদের মতন আলোচনা হয় না। বলিউডে শ্রদ্ধার আত্মপ্রকাশ ঘটে বলিউড ছবি ‘আশিকি ২’-এর মধ্যে দিয়ে। এরপর ছবিটি বিপুল জনপ্রিয়তা পায়। এরপর দীর্ঘদিন শ্রদ্ধার সুপারহিট ছবি দেখা যায়নি। তবে ‘স্ত্রী’ ছবির দু’টি অংশ দারুণ জনপ্রিয় হয়েছে।
শ্রদ্ধা বলিউড অভিনেতা শক্তি কাপুরের মেয়ে হলেও বিশেষ সুবিধা পাননি। তাকে লড়াই করেই আজকের জায়গা তৈরি করতে হয়েছে। তার বাবা ইন্ডাস্ট্রির মানুষ হলেও তাকে তার নিজের জায়গা পাওয়ার জন্য কম লড়াই করতে হয়নি। তবে তার জন্য অভিনেত্রী কাউকে দোষ দিতে রাজি নন। বরং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে বলিউডে ভালো অভিনয় করে জায়গা করে নিয়েছেন নিজের।
শ্রদ্ধার কথায়, “আমায় অনেক ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনও হয়েছে যে জানি আমি অভিনয় করব। কথাবার্তা হয়ে গিয়েছে। দু দিন বাদে হয়তো শুটিং করতে যাব। কিন্তু আচমকাই খবর পেলাম আমায় বাদ দিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি থেকে। কী আর বলব। এগুলো নিয়ে আমি কোনও দিনই খুব বেশি ভাবিনি।”
আরও পড়ুন,
*উচ্চারণ নকল! সোনামের ভিডিয়ো ভাইরাল হতেই ধুন্ধুমার কাণ্ড

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.