Ishaa: আরো একবার অনুরাগীদের বুকে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী ইশা সাহা (Ishaa)। এবার তিনি যে বেশে হাজির হয়েছেন তা দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। বেশিরভাগ সময় থাকে শাড়িতেই দেখা যায়। এমনকি তাকে ‘বং ক্রাশ’ হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। তবে এবার তিনি মজলেন ওয়েস্টার্নে।
এদিন একাধিক ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে সাদা টপ, লাল মিনি স্কার্ট এবং লাল-সাদা জ্যাকেট। কখনো তিনি প্রিয় পানীয়তে চুমুক দিচ্ছেন আবার কখনো আপনমনে খিলখিলিয়ে উঠেছেন। শুধু তাই নয় আত্মবিশ্বাসীভাবে পোজ দিতেও দেখা গিয়েছে তাকে।
খুব সম্ভবত ইন্ডাস্ট্রির কোনো বিশেষ পার্টিতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে কিছুটা সময় উপভোগ করেছেন আপন ছন্দে। ছবিগুলি পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন ভক্তরা। প্রত্যেকেই বলছেন শাড়ি ছাড়াও যে তাকে ওয়েস্টার্ন পোশাকে অসাধারণ লাগে তা আরো একবার প্রমাণিত হলো।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো রকম সক্রিয় থাকেন ইশা। সাধারণত বিভিন্ন ফটোশ্যুটের ছবি তিনি ভাগ করে নিতে পছন্দ করেন অনুরাগীদের সাথে। কখনো বাড়িতে বসে আবার কখনো বাইরে গিয়ে ফটোশ্যুট করতে দেখা যায় তাকে। এছাড়া বিভিন্ন সিনেমার প্রমোশনমূলক কাজ তো রয়েছেই।
এই যেমন কিছুদিন আগে তিনি সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন তার নতুন সিনেমা আসার খবর। সোনা’দা সিরিজের পরবর্তী সিনেমা ‘সপ্তডিঙার গুপ্তধন’ সিনেমার শুভ মহরতের দিন তুলেছিলেন বেশ কিছু ছবি। যেগুলি ভাগ করে নিয়েছিলেন সকলের সাথে।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.