‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিককে কেন্দ্র করে দিতিপ্রিয়া রায় ও জীতু কমলের মধ্যে তৈরি হওয়া বিতর্কের রেশ এখনও কাটেনি। ধারাবাহিকে কাজ করার সময় জীতুর বিরুদ্ধে ‘অনুপযুক্ত ব্যবহার’-এর অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া। এমনকী অভিনেতা তাঁকে বিতর্কিত বার্তা পাঠিয়েছেন বলেও দাবি করেছিলেন তিনি। পাল্টা জীতু প্রকাশ্যে এনেছিলেন তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট। এবার সেই পুরনো বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন অভিনেতা।
নিউজ ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে ‘চিরদিনই তুমি যে আমার’-এর বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে জীতু প্রথমেই জানান, এই বিষয়টি নিয়ে তিনি আর কথা বলতে চান না। তবে একইসঙ্গে স্পষ্ট করেন, বিতর্ককে তিনি ভয় পান না। তাঁর কথায়, কোনও বিতর্কের কারণে যদি কারও কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয় বা কেউ মানসিকভাবে কষ্ট পান, সেটা তিনি চান না। কারণ তাঁর নিজের সহ্যশক্তি থাকলেও অন্যের ক্ষেত্রে তা নাও থাকতে পারে।
চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে আনার প্রসঙ্গেও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন অভিনেতা। জীতুর দাবি, ঘটনার কয়েকদিন পর তিনি চেয়েছিলেন মানুষ বুঝুক যে তিনিও একজন মানুষ, তাঁরও পরিবার রয়েছে এবং তাঁর বাবা-মাও কষ্ট পান। তিনি জোর দিয়ে দাবি করেন, তাঁর ফোন থেকে কোনও মহিলা, পুরুষ বা অন্য কোনও লিঙ্গের মানুষের কাছে কখনও অশালীন ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানো হয়নি।
জীতু বলেন, এমন কোনও বার্তার প্রমাণ কেউ দিতে পারলে তিনি অভিনয় পেশা ছেড়ে দেবেন এবং যে শাস্তি দেওয়া হবে, তা মেনে নেবেন। নিজের বক্তব্যের পক্ষে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেতা। সাক্ষাৎকারে জীতু আরও জানান, তাঁর কাছেও বিভিন্ন মানুষের কাছ থেকে নানা ধরনের মেসেজ আসে। কেউ সীমা অতিক্রম করলে তিনি তাঁদের সতর্ক করেন। কারণ তাঁর মতে, ব্যক্তিগত চ্যাটের রেকর্ড শুধু সংশ্লিষ্ট ব্যক্তির কাছেই থাকে না, তা সার্ভারেও থেকে যায়। ফলে এই বিষয়ে তিনি যথেষ্ট সচেতন।
আরও পড়ুন,
‘কেউ বলে বিপ্লবী.. দেখে জিৎকে চুমু খেলেন প্রসেনজিৎ! দেবকে নিয়ে ছবি কবে? মিলল বড় ইঙ্গিত
দিতিপ্রিয়ার সঙ্গে এমন কোনও আচরণ করার প্রশ্নে জীতুর যুক্তি, যদি তিনি নিজের আচরণ এবং চ্যাট নিয়ে এতটাই সচেতন থাকেন, তাহলে এমন কাজ তিনি কেন করতে যাবেন? এরপরই তাঁর মন্তব্য, ‘আমার হরমোন অত গাঢ় নয় যে আমাকে করতেই হবে।’ ‘চিরদিনই তুমি যে আমার’-কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক যে জীতুর উপর যথেষ্ট প্রভাব ফেলেছিল, তা আগেই তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশ পেয়েছিল। সেই সময় অভিনেতা জানিয়েছিলেন, তিনি আর ধারাবাহিকে কাজ করতে চান না। অন্যদিকে, পরবর্তী সময়ে দিতিপ্রিয়া এনওসি নিয়ে ধারাবাহিক থেকে সরে যান। দুজনের সম্পর্ক নিয়ে তৈরি হয় নানা জল্পনা এবং বিতর্কের আবহ।
আরও পড়ুন,
Shraddha Kapoor: সূর্যাস্ত থেকে ডেট নাইট, প্রেমিক রাহুলের সঙ্গে শ্রদ্ধার রোম্যান্টিক মুহূর্ত ভাইরাল
পুরনো সেই অধ্যায় নিয়ে নতুন করে প্রশ্ন উঠলেও জীতুর বক্তব্যে স্পষ্ট, তিনি বিষয়টি নিয়ে আর বিতর্ক বাড়াতে চান না। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থনে নিজের অবস্থানও স্পষ্ট করে দিয়েছেন অভিনেতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.