টলি পাড়ার প্রথম সারির অভিনেতা তিনি। তার জনপ্রিয়তা গগনচুম্বী তা আর বলে দিতে হয় না৷ তবে এর পাশাপাশি তার ব্যক্তিগত জীবনেও অনেকে তাকে আদর্শ স্বামী বলতেন। কিন্তু সেই ট্যাগ এখন আর নেই। কথা হচ্ছে টলিউড অভিনেতা যিশু সেনগুপ্তকে নিয়ে। তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে দীর্ঘ ২০ বছরের বৈবাহিক জীবন।
তাদেরকে সকলে আদর্শ দম্পতি বলতো।কিন্তু বর্তমানে কেথাও গিয়ে শব্দ দু’টি বারবার বাঁধা পাচ্ছে। কারণ দীর্ঘ কয়েক মাস ধরে স্বাভাবিক নেই যিশু ও নীলাঞ্জনার সম্পর্ক। তারা একে অপরের থেকে আলাদা থাকেন। তবে সবই বাতাসে ভেসে বেড়ানো খবর৷ কারণ যিশু বূ নীলাঞ্জনা কেউই এি বিষয়ে মুখ খোলেননি৷
তবে ইন্ডাস্ট্রিতে কান পাতলে শোনা যাচ্ছে তারা আর একসঙ্গে থাকছেন না। বর্তমানে বছরের বেয়ি সময়টাই যিশু মুম্বাইতে থাকছেন। তবে বহুদিন পর এবার কলকাতায় ধরা দিলেন যিশু সেনগুপ্ত। সম্প্রতি যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবি পরে কোথাও চলেছেন অভিনেতা। কোথায় চললেন তা জানার চেষ্টা করলে জানা গেলো এটি একটি সিনেমার লুক।
সেই ছবিতে দেখা যাবে অভিনেতা দেবকেও। ছবিটির নাম হলো ‘খাদান’। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করবেন যিশু। ছবির টিজারে সাদা ধুতি ও সাদা পাঞ্জাবি পরতে দেখা গিয়েছে যিশুকে। এমন সাজে প্রকাশ্যে এলেন তিনি। এই ছবিতে অভিনয় করবেন দেব ও যিশু। বর্তমানে ছবিটির শ্যুটিং চলছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে।
সেখানে দেখা গিয়েছে দেব ও যিশু ব্যস্ত রয়েছেন শ্যুটিং-এ। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। ‘খাদান’ ছবির শ্যুটে তারা বেশ ব্যস্ত। ছবির শ্যুট করতে এসে বাইপাসের ধারে একটি হোটেল উঠেছিলেন যিশু এমনটাই শোনা যাচ্ছে। নিজের বাড়িতেও যাননি। তখন থেকেই তার পারিবারিক ঝামেলার সূত্রপাত বলে শোনা গিয়েছে।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.