‘বউকে ধরে রাখতে পারিনি’, হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন জিতু কামাল! কী হয়েছিল বিগ বসের বাড়িতে?

বিগ বস বাংলা সিজ়ন ৩-এ একের পর এক চমকপ্রদ ঘটনা সামনে আসছে। কখনও প্রতিযোগীদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা, কখনও আবার হাসি-মজার মুহূর্ত। তবে মঙ্গলবারের পর্বে এমন একটি দৃশ্য দেখা গেল, যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন দর্শকদের একাংশ। ক্যামেরার সামনেই মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা জিতু কামাল। কিন্তু হঠাৎ কী এমন ঘটল, যার কারণে নিজেকে সামলাতে পারলেন না তিনি?

বিগ বসের বাড়িতে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেছিলেন জিতু। ধারাবাহিকের পরিচিত মুখ হলেও এই রিয়্যালিটি শোয়ের মাধ্যমে দর্শকদের সামনে নিজের অন্য একটি দিক তুলে ধরেছেন অভিনেতা। বাড়ির ভিতরে বিভিন্ন বিতর্ক, মজার মুহূর্ত এবং সৃজলা গুহের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

মঙ্গলবারের পর্বে প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ চমক। তাঁদের সঙ্গে দেখা করতে বাড়িতে হাজির হন পরিবারের সদস্য ও প্রিয়জনেরা। সৃজলার সঙ্গে দেখা করতে আসেন তাঁর দিদি লিমা। বাড়ির বাইরে সৃজলা ও জিতুকে নিয়ে যে নানা আলোচনা চলছে, সে বিষয়েও তাঁকে সতর্ক করেন লিমা। বোনকে তিনি বোঝান, বন্ধুত্ব ভালো হলেও এই খেলায় নিজের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে চলা জরুরি। তাঁর কথায়, সুন্দর একটি জীবন রয়েছে সৃজলার। তাই আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো।

এরপর লিমা বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে গেলে গার্ডেন এরিয়ার সোফায় বসে কথা বলতে দেখা যায় জিতু ও সৃজলাকে। কথার মাঝেই আচমকা আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা। মুখ ঢেকে কাঁদতে শুরু করেন তিনি। বাইরে তাঁদের সম্পর্ক নিয়ে চলতে থাকা সমালোচনার প্রভাবেই জিতু এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে মনে করছেন নেটিজ়েনদের একাংশ।

কান্নাভেজা গলায় জিতুকে বলতে শোনা যায়, তাঁকে চোর বলা হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, সবাই তাঁকে ভীষণ ভালোবাসে। এরপরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কটাক্ষের প্রসঙ্গ তুলে জিতু বলেন, তাঁকে নাকি বলা হচ্ছে, তিনি নিজের বউকেও ধরে রাখতে পারেননি। অভিনেতার এই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। এর আগে নন্দিনীও তাঁকে একই ধরনের কথা বলে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছিলেন জিতু। যদিও বিগ বসের দরবারে সেই অভিযোগ অস্বীকার করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯ সালে অভিনেত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জিতু কামাল। বেশ কয়েক বছর একসঙ্গে সংসার করার পর ২০২৩ সালে তাঁদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। নবনীতাই সেই সময় বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। বর্তমানে দু’জনেই নিজেদের কর্মজীবনে ব্যস্ত।

অন্যদিকে, বিগ বসের বাড়িতে সৃজলার প্রতি জিতুর বিশেষ অনুভূতির ইঙ্গিত একাধিকবার পাওয়া গিয়েছে। কখনও মুখে, আবার কখনও চিঠির মাধ্যমে নিজের ভালোবাসার কথা জানিয়েছেন অভিনেতা। যদিও জিতুর এই আবেগের জবাবে সৃজলা এখনও পর্যন্ত বিষয়টি বেশ কৌশলে এড়িয়ে গিয়েছেন।

অসুস্থতা কাটিয়ে দীপাবলির আনন্দে ঝিলম, বান্ধবী পৌলমীর সঙ্গে কীভাবে কাটল উৎসব?
অসুস্থতা কাটিয়ে দীপাবলির আনন্দে ঝিলম, বান্ধবী পৌলমীর সঙ্গে কীভাবে কাটল উৎসব?

মঙ্গলবারের পর্বে জিতুর কান্নার দৃশ্য প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ব্যক্তিগত জীবনের পুরনো অধ্যায় এবং বিগ বসের বাড়ির বর্তমান সমীকরণ—সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে অভিনেতা জিতু কামাল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক