অভিনেতা কাঞ্চন মল্লিককে এবার দেখা যাবে বলিউডের পর্দায়,কী অবাক হচ্ছেন তো? ভাবছেন, এটা কি সত্যি?
জানা গেছে,‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে কাঞ্চন মল্লিক কে দেখা যাবে, যদিও এটাই তার প্রথম হিন্দি সিনেমার নয়, এর আগেও তিনি হিন্দি সিনেমায় কাজ করেছেন। এই ছবিতে মূল অভিনেতার চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান কে এবং তার বিপরীতে তার প্রেমিকা হিসেবে দেখা যাবে,প্রান্তিকা দাসকে।প্রান্তিকা কলকাতারই মেয়ে। এই ছবির বেশ কিছু অংশ শুটিং হয়েছে কলকাতার পার্ক স্ট্রিট ও হাওড়া ব্রিজ সহ আরো অন্যান্য স্থানেও।
শোনা যাচ্ছে, কাঞ্চন মল্লিক এই সিনেমাটিতে একটি অতিথি চরিত্র করছেন। এই ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে বিদ্যা বালন এবং মাধুরী দীক্ষিতকে।”ভুল ভুলাইয়া ৩ ” ছবিতে আরো যারা কাজ করছেন তাদের নাম হলো,রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র,তৃপ্তি ডিমরি, বিজয় রাজ, রাজেশ শর্মা। জানা গেছে, এই ছবি দীপাবলিতেই রিলিজ হতে চলেছে।
সম্প্রতি “ভুলভুলাইয়া ৩” এর টিম কাঞ্চন মল্লিককে দীপাবলীর উপহারের বাক্স পাঠিয়েছেন। উপহার পেয়ে কাঞ্চন,”ভুলভুলাইয়া ৩” -র পুরো টিমকে ধন্যবাদ জানান এবং বলেন,”গত ৩৩ বছর ধরে কাজ করছি ,কিন্তু এখনো অন্য ভাষায় কাজ করতে গেলে ঠিক প্রথম দিনের মতোই আমার একটা ভয় কাজ করে”! “তবুও গোটা টিম আমার সাথে যেভাবে কাজ করেছে, আমাকে যতটা সম্মান দিয়েছে তার জন্য আমি সত্যি ই গোটা টিমের কাছে কৃতজ্ঞ।
এই দীপাবলিতে কাঞ্চন মল্লিকের সোনায় সোহাগা। কারণ শুধু “ভুলভুলাইয়া ৩” -ই নয় ‘পর্ণশবরীর শাপ’-তেও তাকে দেখা যাবে, যেটা কিনা এই দীপাবলিতেই রিলিজ হবে। ‘পর্ণশবরীর শাপ’- ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.