কাঞ্চনের সঙ্গে বিয়ে হওয়ার পরই কি তবে বেশি কাজের সুযোগ পাচ্ছেন শ্রীময়ী? জানুন শ্রীময়ীর জবাব

এবছরের দুর্গা পুজো তার জন্য একেবারেই আলাদা। কারণ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম চবি ‘রক্তবীজ ২’। আর তাই তিনি যে বেশ উচ্ছ্বসিত তা আর বলার অপেক্ষা রাখে না। তিনি হলেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজ মল্লিক। তবে শুধু বড় পর্দায় নয়, তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে পুজোর গানের ভিডিওতেও ছিলেন। ধীরে ধীরে তার পেশাদার জীবনের গ্রাফ যে ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে তা বলে দিতে হয় না।

তবে এত কাজের সুযোগ পাওয়ার মূলে কি রয়েছেন খোদ তার স্বামী কাঞ্চন মল্লিক? কাঞ্চনের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই কি তিনি টলি পাড়ায় কাজ পাচ্ছেন আরও বেশি করে? এই বিষয়ে শ্রীময়ী যদিও একবাক্যে বলেছেন, “কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়। সেখানে কাঞ্চনের স্ত্রী আমি, গর্বের বিষয়। সুতরাং যদি তাতে মনে হয়, কাঞ্চনের জন্যই কাজের সুযোগ আসছে, তাতে আমার কিছু মনে হয় না।”

এই প্রথম শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পরিচালনায় বড় পর্দায় ‘রক্তবীজ ২’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্রীময়ী চট্টরাজ মল্লিক। এর পাশাপাশি টলি পাড়ার অনেকের সঙ্গে আলাপও হয়েছে তার। তবে শ্রীময়ী জানিয়েছেন, তার নিজের প্রতিভা না থাকলে তিনি সুযোগ পেতেন না। তার কথায় যদিও এটি স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন,
পরনে ধুতি! মা-বাবার সামনেই কোঁচা সামলাতে সামলাতে ‘বান্ধবী’কে নিয়ে উদ্যম নাচ ইউভানের!

শ্রীময়ী জানান, “আমি যদি শুধু হেসে চলে যেতাম, তা হলে কি কেউ সুযোগ দিতেন? পরিচয় হয়েছে স্বামী কাঞ্চনের সুবাদে। কিন্তু যোগ্যতা প্রমাণ করা দায় আমারই।” যদিও শ্রীময়ী চট্টরাজ অভিনয় জগতে প্রবেশ করেন ছোটো পর্দার মধ্যে দিয়েই। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে তিনি বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়েছেন। যদিও মেয়ে হওয়ার পর অভিনয় কমিয়েছেন তবে জনপ্রিয়তা যে দিন দিন বেড়ে চলেছে তা স্পষ্ট।

আরও পড়ুন,
পঞ্চমীর সকালে ত্রাতা হয়ে হাজির ‘জনপ্রতিনিধি’ দেব, সাহায্য প্রার্থনা করা বৃদ্ধের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন অভিনেতা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক