টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় অপেক্ষা করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের, কিন্তু কেন?
কৌশানী মুখোপাধ্যায় অপেক্ষা করছেন বাংলাদেশের শাকিব খানের
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের অপেক্ষায় রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়! কী অবাক হচ্ছেন তো? ভাবছেন হঠাৎ করে এই নায়কের অপেক্ষায় রয়েছেন কেন তিনি? আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক।
আরও পড়ুন,
*বাবা-মার প্রভাবে স্বামীকে ‘অত্যাচার’ স্ত্রীর, বিচ্ছেদের নির্দেশ দিলো আদালত
*মরা কোষ তোলার সহজ উপায়, ত্বক চকচকে হবে
বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের জন্য কেন অপেক্ষা করছেন কৌশানি?
টলিউডে খুব একটা জায়গা করতে পারেনি এই অভিনেত্রী। তাইতো তিনি মনোযোগ দিয়েছেন বাংলাদেশের সিনেমাতে। বর্তমানে বাংলাদেশের নতুন সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’এর কাজে ব্যস্ত রয়েছেন তিনি। যেখানে তার চরিত্র একজন পুলিশ অফিসারের।
মুন্না খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাকে। তবে এই সিনেমার কাজে ব্যস্ত থাকলেও তিনি শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন। সংবাদমাধ্যমের কাছে বলেন, ‘সাকিবের মতো সুপারস্টারের সাথে কাজ করার অপেক্ষায় আছি। বেশ কিছু হাউসের সাথে কথা হয়েছে। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন,
*বাংলাদেশ জুড়ে চরম বিশৃঙ্খলা, কৌশানীর নায়ক শান্ত খানকে পিটিয়ে হত্যা! স্তব্ধ অভিনেত্রী কী জানালেন?
আসলে তার মতে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় দেওয়ার সম্পূর্ণ কৃতিত্ব রয়েছে শাকিব খানের। সে কারণেই এই অভিনেতার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে কাজ শুরু হয়েছে এই সিনেমার।
যদিও এই সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন না কৌশানী। একাধিক নায়িকার হাত ঘুরে কাজটি তার কাছে এসে পৌঁছায়। প্রথমে মাহিয়া মাহিকে পছন্দ করা হয়েছিল। তবে একদিন শ্যুটিং করার পরে তিনি আর কাজ করেননি। এরপর প্রস্তাব যায় পরীমণির কাছে। তিনিও অস্বীকার করলে অবশেষে কৌশানীকে নির্বাচন করা হয়।
আরও পড়ুন,
*Mimi Chakraborty: ‘…রাজনৈতিকভাবে অপদস্থ করা হয়েছে’, নির্বাচনে লড়তে নারাজ মিমি চক্রবর্তী?
*টলিপাড়ার তারকারা কে কেমন সাজলেন সরস্বতী পুজোয়?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.