Koel Mallick: ছোটবেলায় একবার নাটকে বাঁদরের চরিত্রে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। যে কারণে তিনি নিজেকে ‘অযোগ্য’ মনে করেন। সম্প্রতি সেই তথ্যই তিনি তুলে ধরেছেন সংবাদমাধ্যমের কাছে। টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল।
ছোটথেকে দুর্দান্ত ছিলেন তিনি পড়াশোনায়। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন কোয়েল। বাবার মতোন যদি অভিনয় জগতে না আসতেন তাহলে পড়াশোনা নিয়েই এগোতেন ভবিষ্যতে। বর্তমানে তিনি এক সন্তানের মা। চুটিয়ে সংসার করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি কৌশিক গাঙ্গুলী পরিচালিত ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ অভিনীত ‘অযোগ্য’ সিনেমা দেখতে এসেছিলেন প্রেক্ষাগৃহে। সেখানে সংবাদমাধ্যমের তরফ থেকে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কি কখনো নিজেকে অযোগ্য মনে করেছেন?
আরও পড়ুন,
*প্রয়াত বন্ধুর মা, ছুটলেন শাহরুখ-গৌরী, শেষ শ্রদ্ধা জানাতে হাজির রানী, শিল্পা
যার উত্তরে কোয়েল বলেন, ‘ছোটবেলায় একসময় নাটকে বাঁদরের চরিত্রে অভিনয় করেছিলাম। এই বিষয়টিকে আমার অযোগ্য মনে হয়েছে।’ অন্যদিকে তার এই তথ্য তুলে ধরতেই নেটিজেনরা বেশ মজা পেয়েছেন। কারণ, এত ভালো একজন অভিনেত্রী যে বাঁদরের চরিত্রে অভিনয় করবেন তা ভাবাই যায় না।
উল্লেখযোগ্য, ‘সুরিন্দার ফিল্মস’র প্রযোজক নিসপাল সিং’কে বিয়ে করেছেন কোয়েল। ২০১৩ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন তারা। বর্তমানে এক সন্তানের বাবা-মা কোয়েল এবং নিসপাল। ছেলেকে নিয়ে সুখে দিন কাটাচ্ছেন তারা। অন্যদিকে রঞ্জিত মল্লিক জানান নাতি কবীর তার জীবন।
আরও পড়ুন,
*কোয়েলের এই স্বভাবে অখুশি, প্রকাশ্যে মেয়েকে নিয়ে এ কী বললেন রঞ্জিত মল্লিক!

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.