Madhumita-Debamalya: অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) খুব শীঘ্রই তার দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Debamalya) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তার আগে এই জুটি প্রথম আইবুড়ো ভাত খেলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তারই কয়েক ঝলক পোস্ট করেছেন তারা, যেখান থেকে জানা গিয়েছে কাছের বন্ধুদের কাছ থেকে তারা প্রথম আইবুড়ো ভাত খেয়েছেন।
অনেকেই জানেন, নতুন বছরের শুরুতেই এই জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রথম বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী দীর্ঘদিন একাই ছিলেন। এরপর তার জীবনে দ্বিতীয় বসন্ত নিয়ে এসেছেন দেবমাল্য, যিনি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে রয়েছেন এবং অভিনেত্রী দেবমাল্যের বাবা-মায়ের সঙ্গে একসঙ্গেই সংসার করছেন।
তবে সেই সম্পর্ককেই এবার পরিণতি দেওয়ার পালা। ইতিমধ্যে দর্শকমহলে খবর পৌঁছে গিয়েছে, জানুয়ারী মাসেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। নিয়ম মেনে তার আগে শুরু হয়েছে আইবুড়ো ভাতের পর্ব। এদিন একটি রেস্তোরাঁয় গিয়ে বিদেশি খাবারের মাধ্যমে তাদের আইবুড়ো ভাত দেওয়া হয়েছে।
ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম আইবুড়ো ভাত ভালোভাবে সম্পূর্ণ হলো।’ যা দেখার পর একদিকে যেমন দর্শকেরা তাদের প্রশংসা করেছেন, তেমনই আগামী জীবনের জন্য শুভেচ্ছাবার্তায় ভরিয়ে তুলেছেন। ভক্ত থেকে শুরু করে তারকারা প্রত্যেকেই তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখযোগ্য, দীর্ঘ সময় টেলিভিশনের পর্দায় দেখা না গেলেও ফের স্টার জলসার হাত ধরে তিনি ফিরে এসেছেন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে। নীল ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করছেন তিনি। এছাড়াও তার হাতে রয়েছে সিনেমার কাজ।
#Madhumita #Debamalya

Hello, I am SB. I have been working in blogging for more than five years.