Sreemoyee-Rituparna: অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna) এবং তার স্বামী তথা ব্যবসায়ী সঞ্জয় চক্রবর্তী তাদের ২৬ বছরের দাম্পত্য জীবন সম্পন্ন করলেন। এই উদযাপনে উপস্থিত ছিলেন টলিউডের আর এক তারকা দম্পতি শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee) এবং কাঞ্চন মল্লিক (Kanchan)। যারা কিছুদিন আগেই সিঙ্গাপুরে গিয়েছেন।
কর্মসূত্রে মাঝে মাঝে কলকাতা এলেও ঋতুপর্ণা এবং তার স্বামী সঞ্জয় ছেলেমেয়েদের নিয়ে সিঙ্গাপুরেই থাকেন। বিবাহবার্ষিকী উপলক্ষ্যে তারা এদিন কেক কেটে সকলের সাথে উদযাপন করেছেন। কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে হৈ-হৈ করে কেটেছে এই বিশেষ দিনটি। খাওয়া-দাওয়া, নাচ-গান সবমিলিয়ে দিনটি দুর্দান্ত ছিল।
শ্রীময়ী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ছবিগুলি ভাগ করে নিয়েছেন। সেখানে কখনো ঋতুপর্ণা এবং তার স্বামীর সাথে হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে, আবার কখনো ছেলে-মেয়েদের নিয়ে তারা কেক কাটছেন। অন্যান্য বন্ধু-বান্ধবদের সাথেও সকলে ছবি তুলেছেন।
ক্যাপশনে শ্রীময়ী লিখেছেন, ‘আমার প্রিয় জুটিকে শুভ বিবাহবার্ষিকী। তোমাদের এই যাত্রা আনন্দ এবং অবিস্মরণীয় স্মৃতিতে ভরে উঠুক।’ এই পোস্টে ঋতুপর্ণাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। এছাড়াও তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানাতেও দেখা গিয়েছে।
উল্লেখযোগ্য, কয়েকদিন আগেই কাঞ্চন এবং শ্রীময়ী দিদির বাড়িতে গিয়েছেন এবং সেখানে পৌঁছেই তারা ঋতুপর্ণার সাথে একটি সন্ধ্যা কাটিয়েছেন। এছাড়াও তারা সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবারের সাথে ঘুরে বেড়িয়েছেন। ঋতুপর্ণার এই বিশেষ দিনটিতেও কাঞ্চন-শ্রীময়ীকে সেখানে উপস্থিত থাকতে দেখা গেল।
#Sreemoyee #Kanchan #Rituparna #Singapore

Sudeshna has been writing entertainment reports since 2021.