Madhumita: শ্যুটিংয়ের ফাঁকে ছাদে বসে রোদ পোহাতে ব্যস্ত জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita)। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই মুহূর্তের কিছু ঝলক ভাগ করে নিয়েছেন তিনি। অনেকেই জানেন, বর্তমানে তিনি স্টার জলসার ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছেন।
এখানে ‘ঝিল’ চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে চুটিয়ে শ্যুটিং করছেন অভিনেত্রী, তবে ব্যস্ততার ফাঁকে শীতের আদুরে রোদ পোহাতে ভুলছেন না তিনি। শেয়ার করা ছবিতে দেখা যায়, ছাদে বসে শরীরে আলতো রোদ মেখে নিচ্ছেন মধুমিতা। কখনো হাসিমুখে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, আবার কখনো আনমনে তাকিয়ে আছেন অন্যদিকে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুটিংয়ের ফাঁকে…’। যা দেখা মাত্রই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সাধারণ সাজেও তাকে অসাধারণ লাগছে, এমন মন্তব্যে ভরে উঠেছে তার কমেন্টবক্স।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরে এসেছেন মধুমিতা। মাঝে একাধিক সিনেমায় কাজ করার পর আবারও নিজের চেনা আঙিনায় প্রত্যাবর্তন করেছেন তিনি। কেরিয়ারের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও এখন চর্চা তুঙ্গে। আগামী জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।
আরও পড়ুন
Nusrat: বেগুনী শাড়ির মায়ায় নুসরত জাহান, শীতের আমেজে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী
দীর্ঘদিনের বন্ধু, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্য চক্রবর্তীর সাথে বসবে বিয়ের আসর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তাদের আইবুড়োভাত পর্ব, যার ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একটি নামী রেস্তোরাঁয় ঘনিষ্ঠ বন্ধুরা দুজনকে আইবুড়োভাত খাইয়েছেন। বর্তমানে শ্যুটিং আর বিয়ের প্রস্তুতি, দুই মিলিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন মধুমিতা।
আরও পড়ুন
Subhasree: বিতর্কে কান না দিয়ে ছবির প্রচারে ব্যস্ত শুভশ্রী; প্রশংসায় ভরালেন নেটিজেনরা
#Madhumita

Hello, I am SB. I have been working in blogging for more than five years.