Mimi: কুৎসিত হাঁস থেকে সুন্দরী ময়ূর অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi) তার সৌন্দর্য্য যাত্রার একটি মজাদার ভিডিও পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। অনেকেই জানেন এই অভিনেত্রী ভীষণ প্রাণখোলা স্বভাবের। মূলত সকলের সাথে মিলেমিশে আনন্দে থাকতে পছন্দ করেন তিনি।
কাউকে কখনো ছোট চোখে দেখেন না বরং তার এই কর্মজীবনে যারা যারা তাকে সাহায্য করেন প্রত্যেকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তার। সেরকমই একটি ঝলক তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। সেখানে দেখা যায় তার পোশাক পরে তৈরি হওয়া থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছুর পেছনে কতজনের অবদান থাকে।
যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মিলে তাকে তৈরি করছেন। তার চুল, মেকআপ, পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু নিখুঁতভাবে করছেন শিল্পীরা। অন্যদিকে তিনি তাদের সাথে খুনসুটিতে মেতে ওঠেন। বিভিন্ন রকমের হাসির কথা বলতে থাকেন সকলের সাথে।
এরপর দেখা যায় তিনি সাদা রঙের একটি গাউন পরে অপরূপা হয়ে ওঠেন। একইসাথে বলেন কীভাবে তিনি কুৎসিত হাঁস থেকে সুন্দরী ময়ূর হয়ে উঠলেন। আসলে বাড়িতে তাকে ভীষণই সাধারণভাবে থাকতে দেখা যায়। অথচ যখন সেজে ওঠেন তখন রীতিমতো লাবণ্য ছড়িয়ে দেন।
ফটোশ্যুট-সহ অন্যান্য কাজ মিটে গেলে আবার তাকে পুরনো অবতারে ফিরে আসতে দেখা যায়। এই সম্পূর্ণ যাত্রার ভিডিও তিনি ভাগ করে নিয়েছেন সকলের সাথে। এটাই বোঝাতে চেয়েছেন তার একটা লুক তৈরি করতে ঠিক কত জনের হাত থাকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.