আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বৃহৎ অনুষ্ঠানে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাজার হাজার মানুষের সঙ্গে একই মঞ্চে যোগাভ্যাস করে তিনি যোগের মাধ্যমে সুস্থতা, ঐক্য এবং মানবকল্যাণের বার্তা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বিভিন্ন ধরনের যোগাসন অনুশীলন করতে দেখা যায়। যোগাভ্যাসের পর তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে ঘুরে বেড়ান এবং তাঁদের অনুশীলন পর্যবেক্ষণ করেন। কয়েকজনকে সঠিক ভঙ্গিতে যোগাসন করার পরামর্শও দেন। অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও যোগাভ্যাসে অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, যোগ আজ কেবল একটি শারীরিক অনুশীলন নয়, এটি মানুষের মধ্যে সংযোগ ও সচেতনতার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তাঁর মতে, যোগ ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি সামাজিক ও বৈশ্বিক ঐক্যেরও প্রতীক হয়ে উঠেছে। তিনি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তে যোগের গ্রহণযোগ্যতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং বহু দেশ আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনে অংশ নিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বয়স বাড়ার সঙ্গে শরীর ও মনের সুস্থতা বজায় রাখতে যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানসিক ভারসাম্য রক্ষায় যোগের গুরুত্ব অপরিসীম। তাই বিশ্বের উন্নয়ন ও মানবকল্যাণের পথে যোগ একটি কার্যকর শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তাব অনুমোদন করে। এরপর থেকেই প্রতি বছর ২১ জুন বিশ্বের নানা দেশে আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী এদিন ২১ জুনকে বিশ্বের অন্যতম বৃহৎ জন-অংশগ্রহণমূলক উৎসবের দিন হিসেবেও উল্লেখ করেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.