Monami: এবার আর কোনো সাবেকি নয় বরং অন্যরকমভাবে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ (Monami)। রীতিমতো ‘বস লেডি’ রূপে নিজেকে তুলে ধরলেন সকলের সামনে। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী ভীষণ আত্মবিশ্বাসী। মূলত নিজের চেহারার জন্য আত্মবিশ্বাসে ভরপুর তিনি।
কারণ, ৪০ পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তাকে দেখে বোঝার উপায় নেই তার আসল বয়স কত। এখনো কমবয়সী যুবতীদের মতন লাগে তাকে দেখতে। সৌন্দর্য্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। মাঝেমধ্যেই চর্চায় উঠে আসেন তিনি। যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়া বেশ কিছু ছবি পোস্ট করে আলোচনায় উঠে এসেছেন।
এদিন তাকে একটি কালো রংয়ের পোশাকে দেখা গিয়েছে। চুল ছোট করে কাটা, উজ্জ্বল মেকআপ, মূলত শ্যুটিং চলাকালীন এই ছবিগুলি তোলা। খুব সম্ভবত তার আগামী কাজে তাকে এই লুকে দেখা যাবে। ছবিগুলো পোস্ট করেছেন ক্যাপশনে লিখেছেন, “যখন আপনি একটি লুক তৈরি করেন এবং সেই লুকটি শীঘ্রই একজন ‘বস বিচ’ চরিত্রে পরিণত হয়।”
পোস্ট করতেই সেগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাকে। বিশেষ করে তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন সকলে। উল্লেখযোগ্য, ইতিমধ্যে একাধিক ওয়েবসাইট, সিনেমা এবং ধারাবাহিকে কাজ করে ফেলেছেন। যার মাধ্যমে লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা।
এছাড়াও অনেকে হয়তো জানেন তিনি দুর্দান্ত নৃত্যশিল্পী। মাঝেমধ্যেই তার নাচের নানান ভিডিও উঠে আসে। এছাড়া তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত ভিডিও এবং নাচের ভিডিও ভাগ করে নেন তিনি। সেগুলোর মাধ্যমে পৌঁছে যান অনুরাগীদের কাছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.