Monami Ghosh: আবারো সেই পাহাড়ের কোলে অবস্থিত স্যুইমিং পুলে উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami)। পাহাড়ি প্রকৃতির অপার সৌন্দর্য্যের মাঝে ছুটি কাটানোর মুহূর্তে ধরা দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক ছবিগুলি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের নজর আটকে গিয়েছে তার স্টাইলিশ অবতারে।
পাহাড়ে ঘেরা সবুজ উপত্যকা আর নীল জলের পুল, দুইয়ের মেলবন্ধনে ছবিগুলিতে যেন তৈরি হয়েছে একেবারে স্বপ্নের মতো আবহ। ছবিতে মনামীকে দেখা যাচ্ছে উজ্জ্বল রঙের ফ্লোরাল প্রিন্টের কো-অর্ড সেটে। ক্রপ টপের সঙ্গে ম্যাচিং র্যাপ স্কার্ট তার অবকাশযাপনের লুককে দিয়েছে ফ্যাশনেবল ছোঁয়া।
পোশাকের রঙিন নকশার সঙ্গে মানানসই করে নিয়েছেন সানগ্লাস। খোলা চুলের একটি লুকে যেমন তাকে দেখা গিয়েছে, তেমনই অন্য ছবিতে চুল বাঁধতে বাঁধতে ক্যামেরার দিকে তাকিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিক ভঙ্গি ও আত্মবিশ্বাসী উপস্থিতিই ছবিগুলির অন্যতম আকর্ষণ। একইসাথে আবেদন ছিল চোখে পড়ার মতো।
পাহাড়ের সবুজে ঘেরা পুলের ধারে কখনও দাঁড়িয়ে, কখনও বসে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে দেখা গিয়েছে মনামীকে। তার এই ছবি দেখে বোঝাই যাচ্ছে, কাজের ব্যস্ততার মাঝেও নিজের জন্য এমন সুন্দর অবসর খুঁজে নিতে ভালোবাসেন অভিনেত্রী। আর ক্যাপশনে লিখেছেন, ‘শনিবার নিয়ে আপনার ভাবনা কী?’
যার অর্থ শনিবার এই বিশেষ জায়গায় গিয়েছেন মনামী। উল্লেখ্য, মনামীর ফ্যাশন সেন্স বরাবরই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। সাবেকি শাড়ি থেকে ওয়েস্টার্ন পোশাক বিভিন্ন সাজেই তার নিজস্ব স্টাইলের ছাপ দেখা যায়। এবারের রঙিন অবকাশযাপনের লুকও তার ব্যতিক্রম নয়। পাহাড়, পুল আর মনামীর প্রাণবন্ত উপস্থিতি সবমিলিয়ে ছবিগুলি যেন ছুটির আমেজকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

Sudeshna has been writing entertainment reports since 2021.