Mouni: বিচ্ছেদের কষ্ট ভুলে ‘কান’এর মঞ্চ কাপালেন অভিনেত্রী মৌনি রায় (Roy)। সেই সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন সম্প্রতি বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী। যা দেখার পর একপ্রকার অবাক হয়ে গিয়েছিলেন সকলে।
তার থেকে এবার বেশি অবাক হয়েছেন তার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে। যেখানে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসের সাথে কানের মঞ্চে হাজির হয়েছেন তিনি। এদিন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে একটি কালো রঙের ওয়েস্টার্ন পোশাক।
ছবিগুলিতে ভীষণই আত্মবিশ্বাসী লাগছিল তাকে দেখতে। তিনি একটি শক্তিশালী বার্তা দিয়েছেন সকলকে। বিচ্ছেদের পরেও যে নিজের মতন করে বাঁচা যায় সেই বিষয়টি তুলে ধরেছেন ছবিগুলিতে। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কান, বিশৃঙ্খলা। শুভ দিন’ অর্থাৎ তিনি নিজের জীবনের বিশৃঙ্খলার কথা বলেছেন।
পোস্ট করতেই সকলের মুখে একটাই কথা এই না অভিনেত্রীর কিছুদিন আগে বিচ্ছেদ হলো এরই মাঝে তিনি এতো আত্মবিশ্বাসীভাবে সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে ধরছেন? দুঃখ-কষ্ট কোনো কিছুই নেই তার? এছাড়াও অন্যান্য মন্তব্য করতে দেখা গিয়েছে সকলকে। উল্লেখ্য, কয়েক বছর আগে সূরজ নাম্বিয়ারের সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী।
বেশ ভালোই কাটছিল তাদের বৈবাহিক জীবন। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করে দেন তারা। সেখান থেকে শুরু হয় জল্পনা এবং অবশেষে সবটা খোলসা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন তারা আর একসঙ্গে থাকছেন না। তবে তাদের গোপনীয়তা বজায় রাখারও অনুরোধ করেছেন সকলকে।

Sudeshna has been writing entertainment reports since 2021.