Mouni: বিচ্ছেদের পর আরও ঝলমল করছেন অভিনেত্রী মৌনি রায়। তার সাম্প্রতিক ছবিগুলি দেখে এমনই বক্তব্য অনুরাগীদের। আমরা সকলেই জানি বৈবাহিক জীবনের বিচ্ছেদ হলে মানুষ সাধারণত কিছুটা উদাসীন এবং দুঃখ-কষ্টের মধ্যে দিন কাটান। তবে বিপরীত ছবি দেখা যাচ্ছে এই অভিনেত্রীর জীবনে।
কিছুদিন আগে স্বামী সূরজ নাম্বিয়ারের সাথে বিচ্ছেদের ঘোষণা করেছেন তিনি। তবে তার মধ্যে কোনো শোক বা দুঃখের ছায়া দেখা যাচ্ছে না বরং আত্মবিশ্বাসের সাথে ধরা দিচ্ছেন একের পর এক পোশাকে। ‘কান চলচ্চিত্র উৎসব’ উপলক্ষ্যে বলিউডের একাধিক তারকারা সেখানে পৌঁছেছেন।
রয়েছেন এই অভিনেত্রীও। এর আগে একটি কালো পোশাকে ঝলমল করে উঠেছিলেন তিনি। আর এবার তাকে দেখা গেল একটি রূপালী গাউন পরে। তবে সবথেকে বেশি নজর কেরেছে তার গলার হীরের নেকলেসটি। এছাড়া হাতের ঘড়িতেও ছিল হীরের ছোঁয়া। সবমিলিয়ে ঝলমল করছিলেন অভিনেত্রী।
এই পোশাকটি ছিল অফ শোল্ডার তাইতো সেখানে উন্মুক্ত হয়েছে তার শরীরের অনেকটা অংশ। কখনো গাড়িতে বসে আবার কখনো হেঁটে দেখা গিয়েছে তাকে। সবতেই ছিল তার আত্মবিশ্বাস তুঙ্গে। তাকে দেখে বোঝার উপায় নেই কিছুদিন আগে তিনি বিচ্ছেদ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন।
ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। বিশেষ করে সকলেই বলছেন বিচ্ছেদের পর তিনি আরো সুন্দরী, আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। একইসাথে তার আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানাতেও ভোলেননি সকলে। সবমিলিয়ে তিনি চর্চায় উঠে এসেছেন।

Sudeshna has been writing entertainment reports since 2021.