Mouni: মৌনির ডাকে মাত্র ১০ মিনিটের মধ্যে ছেলেমেয়েদের ছেড়ে হাজির শুভশ্রী! কৃতজ্ঞতা প্রকাশ মৌনির

Mouni: কাছের বান্ধবীকে একবার বলেছিলেন আসার কথা, আর তিনি সঙ্গে সঙ্গে ছেলেমেয়েদের ছেড়ে তার জন্য হাজির হয়েছেন নির্দিষ্ট স্থানে! এমনই তথ্য ভাগ করে নিলেন অভিনেত্রী মৌনি রায় (Mouni)। হয়তো অনেকেই জানেন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে প্রয়োজন একজন ভরসার মানুষের।

আর তার জীবনে সেই ভরসার জায়গা হলে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন দুটি ছবি। যেখানে তাদের একসঙ্গে দেখা গিয়েছে। হয়তো অনেকেই জানেন কিছুদিন আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন মৌনি। এরপর থেকেই জীবনে এসেছে আরো ঝড়-ঝাপটা।

নানান কটাক্ষ, সমালোচনা উড়ে এসেছে তার বিরুদ্ধে। অনেকে এই বিবাহ বিচ্ছেদের জন্য তাকেই দায়ী করেছেন। যদিও তিনি নিজের হাতে বেশ কিছুটা সামলে নিয়েছেন পরিস্থিতি। তবে সব সময় সবটা সম্ভব হয় না একার পক্ষে। এই মুহূর্তে প্রয়োজন একজন বন্ধুর। যিনি অনায়াসে নিজের ভরসার হাত বাড়িয়ে দেন।

নিজের কঠিন সময়ে কলকাতায় এসেছেন মৌনি। আর সেখানে এসে তিনি ডেকে নিয়েছেন তার প্রিয় বান্ধবী শুভশ্রীকে। ছবিগুলো পোস্ট করে এদিন মৌনি লেখেন, ‘তার জন্য কৃতজ্ঞ। তাকে আসতে বলেছিলাম। সে ১০ মিনিটের মধ্যে বুকিং করে, নিজের বাড়ি ও বাচ্চাদের ছেড়ে ঠিক সেই মুহূর্তে চলে এলো।’

অর্থাৎ শুভশ্রীকে যখন তিনি ডেকেছিলেন তিনি কোনরকম কাজের অজুহাত না দিয়ে ১০ মিনিটের মধ্যেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে যান। যার ফলে বেশ খুশি হয়েছেন মৌনি। এমনটাই তো প্রয়োজন, বন্ধুর দরকারের সময় একজন বন্ধুর থাকা সব থেকে জরুরী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক