Sohini-Shovan: তৃতীয় বিবাহবার্ষিকীর দিন সন্তান আগমনের সুখবর ভাগ করে নিলেন সোহিনী-শোভন

Sohini-Shovan: অবশেষে অপেক্ষার অবসান! সমস্ত কানাঘুষো ও জল্পনা শেষ করে এবার সন্তান আগমনের কথা ঘোষণা করলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini) এবং তার স্বামী তথা সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী (Shovan)। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে সকলে তাদের সন্তান আগমনের খবর পেয়ে গিয়েছিলেন।

বলাইবাহুল্য কিছু মানুষ তাতে বিশ্বাস করেছিলেন এবং কিছু মানুষ নিছক জল্পনা ভেবে উড়িয়ে দেন। আসলে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক খবরই উঠে আসে আমাদের কানে যার সত্যতা ভীষণ সংকীর্ণ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন এই দম্পতি। নিজেরাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আসল সত্য।

এদিন মোট তিনটি ছবি পোস্ট করেছেন তারা, যেখানে স্পষ্ট হয়েছে অভিনেত্রীর বেবীবাম্প। সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘তিন বছরের বিবাহ বার্ষিকীতে…আমরা দুই থেকে তিনের পথে।’ চলতি মাসেই বিয়ে করেছিলেন এই জুটি। দেখতে দেখতে একসঙ্গে কয়েকটা বছর পার করে ফেললেন তারা।

আর এই দিনেই নতুন সদস্যের আগমনের কথা ঘোষণা করলেন। যা দেখার পর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন সহকর্মী থেকে শুরু করে অনুরাগীরা। প্রত্যেকে তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা বার্তা এবং আগত সন্তানের সুস্থতা কামনা করেছেন। সবমিলিয়ে বেজায় খুশি সকলে।

উল্লেখ্য, এই দুজন প্রমাণ করে দিয়েছেন অসমবয়সী প্রেমেও সুখে থাকা সম্ভব। সোহিনীর থেকে ৬ বছরের ছোট শোভন। তবে তা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায়নি বরং একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছেন তারা। হাজারো ঝড়-ঝাপটা, চড়াই-উতরাই পেরিয়ে নতুন জীবন শুরু করার পথে এগিয়েছেন দু’জনে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক