অভিনেতা জীতু কমল এবং অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ সায়নী ঘোষের সাম্প্রতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে নবনীতা দাসের মন্তব্যে। সামাজিক মাধ্যমে একে অপরকে উদ্দেশ্য করে পোস্ট, পাল্টা পোস্ট এবং অভিযোগের আবহে উঠে আসে জীতুর প্রাক্তন স্ত্রী নবনীতার নামও।
সম্প্রতি সায়নী ঘোষ দাবি করেছিলেন, জীতুর আচরণ সম্পর্কে তাঁকে ফোন করে কিছু জানাতে চেয়েছিলেন নবনীতা। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে চর্চা তীব্র হয়। পরে জীতু কমল নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে নবনীতাকে সঙ্গে নিয়ে সামাজিক মাধ্যমে লাইভে আসেন। দীর্ঘ প্রায় তিন বছর পর তাঁদের একসঙ্গে দেখা যায়।
এরপর এক সাক্ষাৎকারে নবনীতা স্পষ্ট করেন, তিনি সত্যিই সায়নীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তবে সেই ফোন রিসিভ করা হয়নি। তাঁর কথায়, কেন ফোন করেছিলেন তা সায়নীর জানার সুযোগ হয়নি।
বর্তমানে জীতুর সঙ্গে তাঁর সম্পর্ক কেমন, সেই প্রশ্নের জবাবেও খোলামেলা কথা বলেন অভিনেত্রী। নবনীতার দাবি, তাঁদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বিভিন্ন সময়ে কথাবার্তাও হয়। তাই জীতুকে নিয়ে ব্যক্তিগত কোনও অভিযোগ থাকলে সেটা তিনি সরাসরি জীতুকেই জানাবেন, সামাজিক মাধ্যম বা রাজনৈতিক মঞ্চে নয়।
এই বিতর্কের সূত্রপাত মূলত জীতুর জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার…’-এর শুটিং শেষ হওয়ার পর। সায়নী অভিযোগ করেছিলেন, জীতু নাকি সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই জীতু সামাজিক মাধ্যমে লেখেন, যদি কোনও সহশিল্পীর তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা যেন অবিলম্বে সামনে আনা হয়। প্রজেক্ট শেষ হওয়ার অনেক পরে অন্য উদ্দেশ্যে অভিযোগ তোলা হলে তা একজন শিল্পী হিসেবে তাঁকে আঘাত করে বলেও মন্তব্য করেন অভিনেতা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.