Nusrat: প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে মেতে উঠেছেন অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। এমনকি পাহাড়ি কমলালেবু গাছ থেকে নিজে হাতে পেড়ে খাচ্ছেন কমলালেবু। সম্প্রতি সেই বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা সকলেই জানি প্রকৃতি আমাদের সতেজ করে।
কাজের যতই চাপ থাকুক না কেন মাঝেমধ্যেই প্রকৃতিতে টুক করে ঘুরে আসা ভীষণরকম জরুরী, যার ফলে শারীরিক ও মানসিক দিক দিয়ে অনেক বেশি সতেজ থাকা যায়। এই বিষয়টি মেনে চলেন সমস্ত তারকারা। কাজে একটু ছুটি মিললেই সপরিবারে বেরিয়ে পড়েন এদিক-ওদিক।
আরও পড়ুন
মঞ্চে গান গাইছেন সকলের প্ৰিয় অরিজিৎ সিং, স্টেজের একধারে দাঁড়িয়ে বউ কোয়েল ও বড় ছেলে, ভাইরাল ভিডিয়ো
সেরকমই নুসরত সপরিবারে বেড়াতে গিয়েছিলেন পাহাড়ে। সেখানে গিয়ে ভীষণই আনন্দের সাথে কয়েকটা দিন কাটিয়েছেন। এরই মাঝে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যায় কমলালেবুর কাছ থেকে কমলালেবু পেড়ে খাচ্ছেন তিনি। আর এই ভিডিওটি ক্যামেরাবন্দী করেছেন তার স্বামী।
আরও পড়ুন
মাতৃতান্ত্রিক পরিবার, মা-বউয়ের কাছেই হাতখরচ চান বাবা-ছেলে!
ক্যাপশনে লিখেছেন, ‘প্রকৃতির মাঝে থাকাই হলো সর্বোত্তম চিকিৎসা। সতেজতা অর্জন। আমাকে অপরিসীম আনন্দ দিয়েছে। পাহাড়ের মধ্যে কিছু জাদু আছে। সূর্য উপত্যকার উপর মৃদু হাসে। চারপাশের সবকিছুই সুখী এবং প্রাণবন্ত মনে হচ্ছে। যশ সবসময় আমার অদ্ভুত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করে রাখে। যদিও এটি ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।’
কমলালেবু পেড়ে খেতে বলেন একটু টক হলেও ভীষণের সতেজ। তার এই মিষ্টি ভিডিওটি দেখতেই সকলে ভালোবাসায় ভরিয়ে তুলেছেন। প্রত্যেকেই বলছেন তারাও এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে চান। এছাড়াও অভিনেত্রীর সৌন্দর্য্যের প্রশংসা করতেও ভোলেননি তারা। পোস্ট করতেই এই ভিডিও ভাইরাল নিমেষে।
আরও পড়ুন
Kajol: একের মধ্যে বহুগুণ! সকলকে বিভ্রান্ত করলেন কাজল, দেখুন ছবি
#Nusrat #Yash #Mountains