Nusrat: দিনের আলোয় ঝলমলিয়ে উঠলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান (Nusrat)। দর্শকদের সাথে ভাগ করে নিলেন আরো কিছু মনমাতানো ছবি। কীভাবে নিজেকে মেইন্টেন করে রাখতে হয় তা এই অভিনেত্রীর থেকে শেখা উচিত সকলের। এক সন্তানের জন্ম দেওয়া সত্ত্বেও তার চেহারায় কোনোরকম পরিবর্তন আসেনি।
বরং জৌলুসের দিক দিয়ে তিনি এখনো হার মানাতে পারেন কম বয়সী যুবতীদের। সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে তাকে দেখা গিয়েছে পরনে রয়েছে একটি ক্রপ টপ এবং কালো ট্রাউজার। ঠিক যেন কোনো কিশোরীর মতন আবেশে ধরা দিয়েছেন সকলের সামনে।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আবহ: দিনের আলো।’ আসলেও তাই। দিনের আলোর মতোই ঝলমলে হয়ে উঠেছিলেন তিনি। তার চেহারায় ছিল এক গভীর প্রশান্তির ছাপ। অর্থাৎ ব্যক্তিগত ও কর্মজীবনে যে সামঞ্জস্য বজায় রেখেই চলছেন তিনি যা বোঝা যায় তার চোখমুখের প্রশান্তি দেখলেই।
ছবিগুলো পোস্ট করতেই তাকে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। প্রত্যেকে বলছেন এই অভিনেত্রীর থেকে সকলের শেখা উচিত কীভাবে কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একসঙ্গে মানিয়ে নিয়ে চলতে হয় তা এই অভিনেত্রী ভালোমতোই জানেন। সবমিলিয়ে বলতে গেলে ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন তিনি।
উল্লেখ্য, বর্তমানে তাকে খুব বেশি সিনেমায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভরপুর সক্রিয় থাকেন। নিত্যদিন ভাগ করে নেন বিভিন্ন ছবি ও ভিডিও। কখনো স্বামী যশের সাথে আবার কখনও আনমনে নিজের ছন্দে ধরা দেন তিনি সকলের সামনে।
*Dev: অভিনয় ছেড়ে নতুন জীবন বেছে নিয়েছেন দেব, ভাগ করে নিলেন ছবি
*ফের দুঃসংবাদ টলিউডে, পিতৃহারা অভিনেতা টোটা রায়চৌধুরী

Sudeshna has been writing entertainment reports since 2021.