Nusrat: সোমবারের মালকিন নুসরত, আত্মবিশ্বাসে ভরপুর অভিনেত্রীর নতুন লুক

Nusrat: সময়ের সাথে সাথে তার সাহসিকতা যেন বেড়ে চলেছে পাল্লা দিয়ে। কোনরকম খোলামেলা পোশাক পরতে ভয় পান না তিনি বরং নিজের মনের মতন পোশাক আত্মবিশ্বাসের সাথে বহন করে এটাই বুঝিয়ে দেন বয়স নেহাতই সংখ্যা মাত্র। সবে তার জৌলুস শুরু হয়েছে।

এবার হয়তো ভাবছেন কার সম্পর্কে এমন কথা বলা হচ্ছে? তিনি আর কেউ নন টলিউড ডিভা নুসরত জাহান (Nusrat Jahan)। অনেকেই জানেন এই অভিনেত্রী ভীষণ বোল্ড। নিজের জীবনকে যেমন সাহসিকতার সাথে যাপন করেন তেমনই নিজের পছন্দগুলোকে সাবলীলভাবে তুলে ধরেন সকলের সামনে।

সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যথারীতি তাকে একটি খোলামেলা পোশাক পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। ছবিগুলোতে তার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতন। ঝলসে পড়ছে গ্ল্যামার যা মুগ্ধ করেছে অনুরাগীদের। ক্যাপশনে লিখেছেন, ‘সোমবারে এমনভাবে পা রাখছি যেন আমি তার মালকিন।’

আসলেও তাই প্রত্যেকটা দিন তার, প্রত্যেকটা মুহূর্ত তার। তিনি যেভাবে বাঁচতে পছন্দ করেন সেভাবেই বাঁচবেন। সেখানে কেউ হস্তক্ষেপ করবে না। এমনকি স্বামী যশ দাশগুপ্ত তার এই যাত্রায় পাশে থাকছেন সহকর্মীর মতো। প্রকৃত অর্থে তিনি জীবনসঙ্গী। সঙ্গীর প্রত্যেক উত্থান-পতনের সাক্ষী থাকছেন তিনি।

একদিকে যেমন সংসার, কাজ, সন্তান সামলাচ্ছেন দুজনে মিলে। তেমনই একে অপরের উন্নতিতেও যথেষ্ট অবদান রয়েছে। একসাথে যেমন ঘুরতে যান তেমনি একসাথে শরীরচর্চা করেন। সবমিলিয়ে বলতে গেলে তারা দুজন আদর্শ দম্পতি হয়ে উঠেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক