Nusrat: ‘শাড়ি পরুন পিতৃতন্ত্র অবসান করুন!’ সম্প্রতি হঠাৎ এমনই মন্তব্য করেছেন নুসরত জাহান (Nusrat)। যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন হঠাৎ করে এমন কথা কেন বললেন তিনি? আসলে এই অভিনেত্রী তার অদ্ভুত সব ক্যাপশনের জন্যেওও কিন্তু বেশ জনপ্রিয়।
মজার ছলে তিনি এমন এমন কথা বলে দেন যা মানুষকে ভাবিয়ে তোলে। সেরকমই নিজের একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাকে একটি হলুদ রঙের শাড়িতে দেখা গিয়েছে, সাথে জমকালো হালকা গোলাপি রঙের ব্লাউজ। এই কম্বিনেশনটি অসাধারণ লাগছিল দেখতে।
তাইতো পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। আর সবথেকে বেশি নজর কেড়েছে এই ছবিগুলোর ক্যাপশন। তিনি লিখেছেন, ‘শাড়ি পরুন, পিতৃতন্ত্র দূর হোক।’ যা দেখার পর প্রত্যেককেই বলছেন সত্যি শাড়ি পরে অসাধারণ লাগছে দেখতে। একইসাথে তার ক্যাপশনটি নিয়েও প্রশংসা করেছেন সকলে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় থাকেন এই অভিনেত্রী। মাঝেমধ্যে সেখানে নিজের নানান ছবি ও ভিডিও ভাগ করে নেন। যা দেখে এটাই স্পষ্ট হয় যে কাজের পাশাপাশি নিজের খেয়াল রাখতে ভোলেননি তিনি। ক্রমাগত শরীরচর্চা ও নিয়মের মধ্যে নিজেকে বেঁধে রেখেছেন। যার ফলে পেয়েছেন কিশোরীসুলভ চেহারা।
উল্লেখ্য, এখনো পর্যন্ত তিনি চেহারার দিক দিয়ে হার মানাতে পারেন কম বয়সী যুবতীদের। অন্যদিকে স্বামীর সাথে চুটিয়ে সংসার করছেন তিনি। ছেলে, স্বামী, সংসার ও কাজ সবমিলিয়ে একটি আদর্শ জীবন লাভ করেছেন এই অভিনেত্রী।

Sudeshna has been writing entertainment reports since 2021.