বিয়ের দিন বিতর্ক, সম্পর্কের ইতি—স্মৃতির স্মৃতি মুছলেন পলাশ

কলকাতা: স্মৃতি মান্ধানা ও পলাশ মুচ্ছলের সম্পর্ক ভাঙার ঘটনা নিয়ে জল্পনা বহুদিনের। সময় গড়ালেও কেন বিয়ে ভেঙে গেল—তা নিয়ে দু’পক্ষের কেউই সরাসরি মুখ খোলেননি। তবে স্মৃতির ঘনিষ্ঠ সূত্রের দাবি অনুযায়ী, পলাশের সঙ্গে অন্য নারীর সম্পর্কের বিষয়টি সামনে আসার পরই স্মৃতি বিয়ের মতো বড় সিদ্ধান্ত থেকে সরে আসেন।

বিশ্বকাপ জয়ের মঞ্চে প্রেম নিবেদন থেকে শুরু করে বলিউডি গানে বাগদানের ঘোষণা—সব মিলিয়ে এই জুটিকে ঘিরে অনুরাগীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সঙ্গীত ও হলুদের মতো অনুষ্ঠানও সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়েননি তাঁরা।

প্রথমদিকে দুই পরিবারের তরফে বিষয়টি গোপন রাখার চেষ্টা হলেও, পরে স্মৃতি নিজেই জানান যে বিয়ে ভেঙে গিয়েছে। এরপর তিনি সোশ্যাল মিডিয়া থেকে বিয়ের আয়োজন, প্রেম নিবেদনের ভিডিওসহ সব স্মৃতিচিহ্ন মুছে ফেলেন। বিপরীতে, দীর্ঘদিন পলাশের প্রোফাইলে স্মৃতির সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও রয়ে গিয়েছিল।

তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বদলায়। আর্থিক প্রতারণা সংক্রান্ত খবরের পাশাপাশি, সূত্রের দাবি অনুযায়ী বিয়ের দিন পলাশের অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ প্রকাশ্যে আসে। এর পরই পলাশও নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতির সঙ্গে সম্পর্কিত সব ছবি ও ভিডিও মুছে ফেলেন।

আরও এক বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে স্মৃতির এক ঘনিষ্ঠ বন্ধুর বক্তব্যে। তাঁর দাবি, বিয়ের দিন পলাশকে অন্য এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। সেই ঘটনার জেরে উপস্থিত কয়েকজন মহিলা ক্রিকেটার ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়—যদিও এই অভিযোগগুলির কোনওটাই এখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়।

সব মিলিয়ে, এক সময়ের আলোচিত সম্পর্ক এখন বিতর্ক ও অভিযোগের আবর্তে। সত্য কী—তা স্পষ্ট না হলেও, সোশ্যাল মিডিয়া থেকে স্মৃতির সব চিহ্ন মুছে ফেলা পলাশের সিদ্ধান্তই ইঙ্গিত দিচ্ছে, এই অধ্যায় হয়তো সম্পূর্ণভাবেই বন্ধ করতে চাইছেন তিনি।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক