মাঝরাতে নিষাদকে ঘুম থেকে তুলে কেক কাটলেন পরমব্রত, পরিবারের সঙ্গে বিশেষ উদ্‌যাপন

২৭ জুন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের জন্মদিন। এ বছরের উদ্‌যাপন তাঁর কাছে আরও বেশি আবেগঘন, কারণ ছেলে নিষাদ এখন অনেকটাই বড় হয়েছে এবং বাবার জন্মদিনের আনন্দে প্রথমবারের মতো সক্রিয়ভাবে শামিল হতে পেরেছে।

চট্টোপাধ্যায় পরিবারের জন্মদিনের উৎসব শুরু হয় মধ্যরাত থেকেই। তবে আয়োজন ছিল একেবারেই ঘরোয়া। পরিবারের ঘনিষ্ঠ সদস্য, ভাই-বোন এবং কয়েকজন কাছের বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত চলে আড্ডা ও উদ্‌যাপন। বড় কোনও জাঁকজমক না থাকলেও পরিবারের উষ্ণ উপস্থিতিই দিনটিকে বিশেষ করে তুলেছে।

সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ছোট্ট নিষাদকে নিয়ে কেক কাটা। সাধারণত সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। কিন্তু বাবার জন্মদিনের আনন্দে তাকে রাত ১২টায় ঘুম থেকে তুলে আনা হয়। পরিবারের সদস্যদের মতে, এ বছরই প্রথম সে ভাল করে কেক কাটার দৃশ্য উপভোগ করেছে। গত বছর সে এতটাই ছোট ছিল যে পুরো বিষয়টি বুঝে ওঠার মতো অবস্থায় ছিল না। তখন তাকে কোলে নিয়েই জন্মদিনের কেক কাটা হয়েছিল।

পরমব্রত ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর কাছে ছেলের এই অংশগ্রহণই এ বছরের সবচেয়ে বড় প্রাপ্তি। ছেলেকে পাশে নিয়ে এমন মুহূর্ত ভাগ করে নিতে পেরে তাঁরা বিশেষভাবে আবেগাপ্লুত।

খাওয়াদাওয়ার ক্ষেত্রেও ছিল খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। অভিনেতার পছন্দের খাবারের তালিকায় মাছের স্থান বিশেষ হলেও জন্মদিনে তাঁর একটি আবদার প্রায় নিয়মের মতোই—পাঁঠার মাংসের ঝোল। তাই এ বছরও পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে সেই আয়োজন করা হয়। জন্মদিনের পুরো দিনটাই পরিবারকে সময় দিয়েই কাটানোর পরিকল্পনা করেছেন অভিনেতা।

প্রসঙ্গত, জন্মদিনের আনন্দের মধ্যেই কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। খুব শীঘ্রই তাঁকে গোয়েন্দা আদিত্যর চরিত্রে একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক