Parineeti: নতুন দায়িত্ব পেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti), যে সুখবর তিনি ভাগ করে নিলেন সকলের সাথে। হয়তো অনেকেই জানেন পুত্র সন্তান নীরের জন্ম দেওয়ার পর বলিউড থেকে একপ্রকার বিরতি নিয়েছেন তিনি। আর কোনো সিনেমা বা সিরিজে দেখা যায় না তাকে। যদিও নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছিলেন।
সেখানেই তিনি বিভিন্ন রকমের ভিডিও পোস্ট করতেন। এছাড়াও সাক্ষাৎকারের ভিডিওগুলি তুলে ধরতেন। তবে এবার ছেলে খানিকটা বড় হতেই ধীরে ধীরে মূল স্রোতে ফিরছেন তিনি। আর এবার সেই বিষয়ক একটি পোস্ট করতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে দিল্লী থেকে মুম্বাইয়ে ফিরেছেন তিনি।
যে ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভীষণ সাধারণ পোশাকে দেখা গিয়েছিল তাকে, আর এবার মুম্বাই এসেই নতুন কাজের দায়িত্ব পেলেন তিনি। তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে জনপ্রিয় শিশু-দ্রব্য নির্মাণকারী সংস্থা ‘জনসন্স বেবি ইন্ডিয়া’র তরফ থেকে।
এদিন বেশ কয়েকটা ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার সম্পৃক্ততা ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। johnsonsbabyindia, তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এটাকে একটা সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত বলে মনে হচ্ছে!’ ছবিতে তাকে নীল রঙের পোশাকে দেখা গিয়েছে।
ভীষণ কিশোরীসুলভ অবতারে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার এই লুক বেশ পছন্দ করেছেন সকলে। অন্যদিকে তার এই নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। হয়তো অনেকেই জানেন গোটা বিশ্বজুড়ে এই সংস্থার জনপ্রিয়তা ঠিক কতখানি। তারই ভারতের শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন সকলে।

Sudeshna has been writing entertainment reports since 2021.