গতকাল বুধবার শবরীমালা মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তিনি প্রথম মহিলা রাষ্ট্রপতি যিনি এই মন্দিরে পুজো দিলেন। যদিও এর আগে ভারতের সত্তরের দশকের রাষ্ট্রপতি ভিভি গিরি এই মন্দিরে পুজো দিয়েছিলেন। এরপর দ্বিতীয় রাষ্ট্রপতি ও প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে মন্দিরে পুজো দিলেন দ্রৌপদী মুর্মু। যদিও এই মন্দিরে প্রবেশের জন্য আগে মহিলাদের জন্য বিধিনিষেধ ছিল। তবে দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপে সেই নিয়মকে অসাংবিধানিক বলে অ্যাখ্যা দেওয়া হয়।
এর আগে এই মন্দিরে রজঃস্বলা মহিলা যাদের বয়স ১০ থেকে ৫০ বছর বয়সী, তারা প্রথম করতে পারতেন না। এরপর ২০১৮ সালে সুপ্রিম কোর্টের তরফে এই বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং বিষয়টিকে অসাংবিধানিক বলে গণ্য করা হয়। অবশেষে মহিলাদের উপর বর্তানো সেই নিয়মকে তুলে দেওয়া হয়। বর্তমানে সকলেই ওই মন্দিরে প্রবেশ করতে পারেন। আর এমন সময়ে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই মন্দিরে পুজো দেওয়াকে অনেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।
পাহাড়ের মাথায় রয়েছে এই মন্দির। শবরীমালা মন্দিরে পূজিত হন ঈশ্বর আয়াপ্পা যিনি ব্রহ্মচারী। মঙ্গলবার চার দিনের সফরে কেরলে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন বুধবার ওই মন্দিরে পুজো দিলেন তিনি। এদিন সকাল ১১টায় রাষ্ট্রপতি বেস ক্যাম্পে পৌঁছানোর পর পম্পা নদীতে পা ধুয়ে গণপতি মন্দিরে পুজো দেন। এরপর গাড়ি করে মন্দিরে পৌঁছোন তিনি।

মন্দিরে পৌঁছানোর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে প্রধান পুরোহিত স্বাগত জানান। পাহাড়ের মাথায় শবরীমালা মন্দিরে পৌঁছানোর জন্য সিঁড়ি পেরিয়ে অবশেষে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন তিনি। এদিন কালো রঙের শাড়িতে দেখা গিয়েছিল রাষ্ট্রপতিকে। মাথায় ছিল ইরুমুণ্ডি। এদিন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে ঈশ্বর আয়াপ্পাকে পুজো দেন তিনি। মন্দিরে ওঠার ১৮ সিড়ি পেরিয়ে এদিন তিনি আয়াপ্পার দর্শন করেন।
খবর
দত্তপুকুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীকে যৌন নির্যাতন! অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি
#president #draupadimurmu