নবমীর প্ল্যান হতে পারে মাটি! ঝমঝমিয়ে আসতে পারে বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস

পুজো শুরু হওয়ার আগে যদিও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল চলতি বছরের পুজো ভাসতে চলেছে বৃষ্টিতে। যদিও পুজো শুরু হওয়ার পর সেভাবে তা লক্ষ্য করা যায়নি। তবে অষ্টমীতে বেলা বাড়তেই ধীরে ধীরে কালো হতে থাকে আকাশ। অষ্টমীর দুপুরে বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতা সহ আশেপাশের জেলা। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। তবে নবমী সকাল শুরু হতেই আকাশে কালো মেঘ।

তবে কি আজকের নবমী কাটবে ঝড়জলের মধ্যেই? গত কয়েকদিন ধরে কলকাতার মন্ডপে মানুষের ভীড় চোখে পড়ার মতন। সকাল থেকে সন্ধ্যা কিংবা রাত থেকে ভোর, সবসময়ই প্যান্ডেলে মানুষের ঢল। তবে এবার ঠাকুর দেখার আনন্দ তাল কাটতে পারে নবমীতে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি উপকূলের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আর তা নবমীতে অর্থাৎ বুধবার তার শক্তি বৃদ্ধি করবে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার দশমীতে সেটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হবে। এর ফলে কলকাতা সহ আশেপাশের জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, নদিয়া জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল তার পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার বৃষ্টিতে ভিজতে পারে দশমী তিথিতে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক