‘বাবুসোনা’-র জন্য মন খারাপ রাজবীরের! প্রেমে দূরত্ব নিয়ে বিশেষ পরামর্শ সৌরভের, মুহূর্তেই ফিরল হাসি

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে দীপাবলির উৎসবের আমেজ। চারদিকে আলো, আনন্দ আর উপহারের ছড়াছড়ি। কিন্তু উৎসবের মরশুমেও মন ভালো নেই রাজবীরের। নন্দিনী ঘর ছাড়ার পর থেকেই যেন একেবারে বদলে গিয়েছেন তিনি। হাসি-ঠাট্টা, মজা—সবকিছু থেকেই নিজেকে অনেকটা সরিয়ে নিয়েছেন এই প্রতিযোগী। আর রাজবীরের এমন মনমরা অবস্থা দেখে শেষ পর্যন্ত তাঁকে বিশেষ পরামর্শ দিলেন শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

নন্দিনীর বিরুদ্ধে নিয়ম ভেঙে শারীরিকভাবে আক্রমণ করার অভিযোগ ওঠার পরই তাঁকে বিগ বসের ঘর থেকে বহিষ্কার করা হয়। তারপর থেকেই নন্দিনীর অনুপস্থিতি বেশ অনুভব করছেন রাজবীর। বাড়ির অন্য সদস্যদের সঙ্গে আগের মতো মেলামেশা করতেও দেখা যাচ্ছে না তাঁকে। উৎসবের আনন্দের মধ্যেও বারবার যেন নন্দিনীর কথাই মনে পড়ছে তাঁর।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে বিগ বসের তরফে প্রত্যেক প্রতিযোগীর জন্য পাঠানো হয়েছিল বিশেষ উপহার। সুন্দর বাক্সে সাজানো ছিল সুস্বাদু চকোলেট। উপহার পেয়ে অন্য প্রতিযোগীরা আনন্দে মেতে উঠলেও রাজবীরের আচরণ ছিল একেবারেই আলাদা। নিজের উপহারের বাক্সটি হাতে নিয়ে তিনি সোজা চলে যান স্টোর রুমে। সেখানে বাক্সের গায়ে লিখে দেন ‘প্রিয় বাবুসোনা’।

রাজবীরের এই ছোট্ট উদ্যোগ থেকেই স্পষ্ট, নন্দিনীকে কতটা মিস করছেন তিনি। নিজের জন্য পাওয়া উপহারটুকুও প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রাজবীর। নন্দিনী পাশে না থাকলেও তাঁর প্রতি ভালোবাসার টান যে এখনও অটুট, তা বুঝিয়ে দিয়েছে এই ঘটনা।

শনিবারের ‘দাদার দরবার’ পর্বে রাজবীরের এমন মন খারাপের বিষয়টি নজরে আসে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রিয় মানুষকে মিস করে রাজবীরের এমন বিষণ্ণ মুখ দেখে তাঁকে একটু হাসানোর চেষ্টা করেন সৌরভ। একেবারে বড় দাদার মতোই ভালোবাসা নিয়ে তাঁকে বুঝিয়ে বলেন, “শোনো রাজবীর, একটু দূরত্ব থাকা বেশ ভালো। দু’জন ভালোবাসার মানুষের মধ্যে দূরত্ব থাকলে ভালোবাসা আরও বাড়ে।” সৌরভের এই মজার অথচ মিষ্টি পরামর্শ শুনে মুহূর্তের মধ্যেই বদলে যায় রাজবীরের মুখের অভিব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই তাঁর মুখে ফিরে আসে চেনা হাসি। মাথা নেড়ে সৌরভের কথায় সম্মতিও জানান তিনি।

শুধু তাই নয়, রাজবীরকে আশ্বস্ত করে সৌরভ আরও মনে করিয়ে দেন, আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। তারপরেই শেষ হবে বিগ বসের সফর। শো থেকে বেরিয়ে আবারও নন্দিনীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন রাজবীর।

ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা রনজয় বিষ্ণু, হাসপাতালে চিকিৎসাধীন, কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা রনজয় বিষ্ণু, হাসপাতালে চিকিৎসাধীন, কেমন আছেন তিনি?

বিগ বসের ঘরে প্রতিযোগিতা, মনোমালিন্য, ঝগড়া এবং নানা বিতর্কের মাঝে রাজবীরের এই আবেগঘন মুহূর্ত দর্শকদের মন জয় করেছে। অন্যদিকে, সৌরভের দাদাসুলভ পরামর্শও বেশ উপভোগ করেছেন অনুরাগীরা। এখন দেখার, রাজবীরের ভালোবাসার চিহ্ন হিসেবে পাঠানো দীপাবলির উপহার পেয়ে নন্দিনীর প্রতিক্রিয়া কী হয়। শো শেষ হওয়ার পর তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে দর্শকদের।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক