ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা রনজয় বিষ্ণু, হাসপাতালে চিকিৎসাধীন, কেমন আছেন তিনি?

দীপাবলির উৎসবে যখন আলোয় সেজে উঠেছে চারপাশ, তখন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা রনজয় বিষ্ণুর জীবনে নেমে এসেছে অসুস্থতার ছায়া। উৎসবের আনন্দের মাঝেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে। রক্ত পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গির সংক্রমণ। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগীরা।

দীপাবলির দিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের একটি ছবি ভাগ করে নেন রনজয়। ছবিতে দেখা যায়, হাসপাতালের পোশাকে বিছানায় শুয়ে রয়েছেন অভিনেতা। হাতে স্যালাইনের চ্যানেল, নাকে অক্সিজেনের নল। ছবির সঙ্গে অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। রনজয় লেখেন, এবারের দীপাবলি তাঁর কাছে একটু অন্যরকম। সকলকে সুন্দর ও আনন্দময় উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি জানান, হাসপাতালে থাকার কারণে আপাতত ফোনে তাঁকে পাওয়া যাবে না। কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন, সে বিষয়েও নিশ্চিত নন তিনি।

এরপর আরও একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সেখানে তাঁর হাতে ধরা একটি ছোট্ট চিরকুটে লেখা, ‘মামা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও’। ছবিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগীদের একাংশ। কিন্তু হঠাৎ কী এমন হল অভিনেতার? তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে রনজয়ের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন অভিনেতা। কাজের ব্যস্ততার কারণে অসুস্থ শরীর নিয়েই শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন তিনি। সাধারণ জ্বরের ওষুধ খেয়েও কাজ সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুতেই জ্বর কমছিল না।

প্রথমদিকে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। তবে ওষুধ খাওয়ার পরেও জ্বর না কমায় চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ মেনেই হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। দীর্ঘদিন জ্বরের কারণে শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছেন তিনি। অভিনেতার অসুস্থতার প্রকৃত কারণ জানতে একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার রিপোর্টেই ডেঙ্গি সংক্রমণের প্রমাণ মেলে। এরপর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রনজয়। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-তে অভিনয় করছেন অভিনেতা। কাজের প্রতি তাঁর নিষ্ঠা এবং ব্যস্ততার মাঝেও শ্যুটিং চালিয়ে যাওয়ার মানসিকতা বরাবরই নজর কেড়েছে। তবে এবার অসুস্থতার কারণে কাজ থেকে বিরতি নিতে হয়েছে তাঁকে।

ভিআইপি লাইন নয়, সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে কামাখ্যায় পুজো দিলেন অরিজিৎ সিং! গায়কের ব্যবহার দেখে মুগ্ধ ভক্তরা
ভিআইপি লাইন নয়, সাধারণ মানুষের সঙ্গে দাঁড়িয়ে কামাখ্যায় পুজো দিলেন অরিজিৎ সিং! গায়কের ব্যবহার দেখে মুগ্ধ ভক্তরা

রনজয়ের দ্রুত আরোগ্য কামনা করছেন টলিপাড়ার সহকর্মী থেকে শুরু করে অসংখ্য অনুরাগী। উৎসবের মরসুমে প্রিয় অভিনেতার অসুস্থতার খবর মন খারাপ করেছে সকলের। কবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন তিনি, এখন সেই অপেক্ষাতেই রয়েছেন তাঁর ভক্তরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক