শাহরুখ খানের পা ছুঁয়ে প্রণাম করলেন আরেক অভিনেতা রানা দাজ্ঞুবাতি! যে বিষয়টি দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে। আমরা সকলেই জানি বিভিন্ন তারকাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। তবে এই অভিনেতা দেখিয়েছেন কীভাবে নিজের অনুপ্রেরণার মানুষকে সম্মান করতে হয়।
সম্প্রতি এক পাপারাজ্জির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই মুহূর্ত ফুটে উঠেছে। এটি মূলত একটি অ্যাওয়ার্ড শোয়ের। সেখানে স্টেজে উপস্থিত ছিলেন প্রযোজক করণ জোহার, অভিনেতা শাহরুখ খান এবং রানা। হঠাৎ করেই দেখা যায় রানা শাহরুখের পা ছুঁয়ে প্রণাম করছেন।
এরপর শাহরুখ তাকে স্নেহে আলিঙ্গন করেন। এই মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ সকলে। প্রত্যেকের মুখে একটাই কথা রানা আসলে ভীষণই সাধারণ মানুষ। তিনি জানেন কীভাবে অন্যদের সম্মান করতে হয়।
অন্যদিকে এই ভিডিওটি পোস্ট করার পর ক্যাপশনে লেখা হয়েছে, &এক রাজা অন্য রাজাকে প্রণাম করছে।’ ইতিমধ্যেই ভিডিওটি তুমুল ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখযোগ্য, রানার সফল সিনেমা হল ‘বাহুবলী’। এছাড়াও একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন তিনি।
অন্যদিকে যদি আমরা শাহরুখ খানের কেরিয়ার দেখি তাহলে গত বছরই একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের। এছাড়াও বেশ কয়েকটি সিনেমা আসতে চলেছে। আপাতত সেগুলোর অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
আরও পড়ুন,
*মুক্তি পেয়েছে ‘মার্টিন’ সিনেমার প্রথম গান ‘ধরকনো মে’

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.