বিধানসভা নির্বাচনে জয়ের পর ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা ও রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। দীর্ঘদিন ধরে টলিপাড়ায় রাজনৈতিক প্রভাব ও তথাকথিত ‘বয়কট সংস্কৃতি’ নিয়ে সরব ছিলেন তিনি। বিশেষ করে, রাজনৈতিক মতভেদের কারণে শিল্পীদের কাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার অভিযোগ বারবার তুলেছেন অভিনেতা।
রুদ্রনীলের দাবি, একসময় তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে কার্যত একঘরে করে দেওয়া হয়েছিল। টেকনিশিয়ানদের দিয়ে প্রতিবাদ করানো থেকে শুরু করে প্রকাশ্যে বিরোধিতার ঘটনাও সামনে এসেছিল। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, শাসকদলের মতের সঙ্গে না মিললে ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে উঠছে। যদিও তখন তার অভিযোগ নিয়ে প্রকাশ্যে খুব বেশি কেউ মুখ খোলেননি।
তবে সাম্প্রতিক নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলেই মনে করছেন অনেকে। রুদ্রনীলের কথায়, টলিউডের বহু পরিচিত মুখ নাকি এখন তার সঙ্গে যোগাযোগ করছেন। এই তালিকায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পরিচালক কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও সুজিত মুখোপাধ্যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সামনে এসেছে টলিপাড়ার অন্দরের রাজনৈতিক সমীকরণ ও সম্পর্কের বদলের প্রশ্ন। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রির আচরণও বদলাচ্ছে কি না, তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.