Sandipta Sen: দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বধূ হিসেবে দেখা গেলো সন্দীপ্তা সেনকে

Sandipta Sen: অবশেষে আদর্শবধূ রূপে দেখা গেলো জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেনকে (Sandipta Sen)। বিয়ের পর তাকে খুব বেশি শাড়ি অথবা সিঁদুর পরিহিতা অবস্থায় দেখা যায়নি। ফলস্বরূপ দর্শকদের মধ্যে অপেক্ষা ছিল তাকে এই সাজে দেখার। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো সকলের।

এদিন তাকে একটি হলুদ শাড়িতে দেখা গিয়েছে। সাথে সোনার গয়না, সিঁথিতে সিঁদুর, লাল টিপ এবং খোঁপায় ফুলের মালা। সবমিলিয়ে অসাধারণ লাগছিল তাকে দেখতে। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘চোখের ভাষা শেখো প্রিয়।’

তার সেই মাতাল করা হাসি ও চোখের চাহনি মুগ্ধ করেছে সকলকে। তাইতো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি। প্রত্যেকেই বলছেন এতদিনে তাদের মনের ইচ্ছে পূর্ণ হলো। কারণ, এই রূপে দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছেন অনুরাগীরা। যেহেতু তিনি বেশিরভাগ সময় ওয়েস্টার্ন পোশাকে থাকেন তাই সেটা হয়ে ওঠে না।

পোস্ট করতেই ছবিগুলিকে তুমুল ভালোবাসায় ভরিয়ে তুলেছেন সকলে। একইসাথে তার কাছে আবেদন করেছেন এই লুকে আবারো সামনে আসার। উল্লেখযোগ্য, সোশ্যাল মিডিয়ায় ভীষণ রকম সক্রিয় থাকেন তিনি। মূলত নিজের নানান ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন সেখানে।

বেশিরভাগ সময় তাকে নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায়। যে কোনো ট্রেন্ডিং গান বা ভিডিওতে অংশগ্রহণ করেন সন্দীপ্তা। এছাড়াও স্বামীর সাথে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন সকলের সাথে। আর এবার এই ছবিগুলো পোস্ট করতে চর্চায় উঠে এসেছেন তিনি।

Sonakshi Sinha: গণতন্ত্রের মৃত্যু! ছাত্রছাত্রীদের উপর করা বর্বরতার বিরুদ্ধে মুখ খুললেন সোনাক্ষী সিনহা

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক