Sayantika: শরীরের বাড়তি মেদ ঝরিয়ে আরো একবার পুরনো চেহারা ফিরে পেয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি (Sayantika)। যা দেখার পর একপ্রকার চমকে গিয়েছে দর্শকমহল। আসলে একটা সময় প্রচুর পরিমাণে মেদ জমিয়েছিলেন শরীরে। এমনকি অনেকে তাকে কটাক্ষ করে বিরিয়ানির হাঁড়ির সাথেও তুলনা করেছিল।
তবে নির্বাচন পরবর্তী হারে এমন আঘাত পেয়েছেন তিনি যে রাজনীতি ছেড়েছেন প্রথমে। এরপর ফিরে এসেছেন শরীরচর্চায়। নির্বাচনে হারের পর তিনি সকলকে জানান আর তিনি রাজনীতি করবেন না। এরপর আরো একবার সিনেমায় ফিরে আসবেন। সেই পথেই হাঁটছেন বর্তমানে এই অভিনেত্রী।
এদিন যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাকে লাল ও সাদা রংয়ের একটি কুর্তা সেট পরিহিত অবস্থায় দেখা গিয়েছে। সেই পুরনো জৌলুস যেন ফিরে পেয়েছেন তিনি। তাইতো আত্মবিশ্বাসের সাথে আরো একবার পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। পোস্ট করতে সেগুলো ভাইরাল হয়েছে নিমেষে। প্রত্যেকে নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন।
বেশিরভাগ মানুষ চমকে গিয়েছেন তার এতোটা পরিবর্তন দেখে। যেখানে মানুষ কঠোর পরিশ্রম করেও পছন্দমতো চেহারা পান না। সেখানে তিনি এতটা পরিবর্তন আনবেন তা সত্যিই অবিশ্বাস্য। তাইতো কটাক্ষের পাশাপাশি কিছু কিছু মানুষ তার প্রশংসাও করেছেন।
উল্লেখ্য, একটা সময় সিনেমা বাদ দিয়ে সক্রিয়ভাবে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এমনকি নিজের চেহারার প্রতি এতটাই উদাসীন হয়ে যান যে ক্রমাগত মেদ জমতে থাকে। ফলে অদ্ভুত লাগতো তাকে দেখতে। তবে চলতি বছরে নির্বাচনের হারের পর প্রবল মানসিক ধাক্কা পেয়েছেন তিনি। তাইতো আবার ফিরে এসেছেন নিজের আসল জগতে।
*Katrina: জন্মদিনে সেরা উপহার পেয়েছেন ক্যাটরিনা! ছেলে ও স্বামীর ভালোবাসায় কৃতজ্ঞ অভিনেত্রী

Sudeshna has been writing entertainment reports since 2021.