Sohini: কোন দামী পোশাক নয় বরং সাধারণ নাইটি পরে বালুচরে বসে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini)। সম্প্রতি সেই সমস্ত ছবি তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। হয়তো অনেকেই জানেন এই অভিনেত্রী সকলের থেকে আলাদা। প্রত্যেকে যেভাবে শাসকদলের সুনজরে থাকার চেষ্টা করেন তিনি করেন না।
রাজনীতির থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করেন তিনি। অন্যদিকে সাজ, পোশাক এবং অভিনয়ের দিক দিয়েও অন্যদের থেকে ব্যতিক্রমী। সবসময় ঝকভাঙ্গাভাবে জীবন অতিবাহিত করতে পছন্দ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছেন সেগুলিও সকলের থেকে আলাদা।
খুব সম্ভবত সমুদ্রসৈকতে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানেই বালুচরে বসে রয়েছেন সাধারণ নাইটি পরে। যেখানে অন্যান্য অভিনেত্রীরা দামী-দামী পোশাক পরে সমুদ্রসৈকত উপভোগ করেন সেখানে তিনি সাধারণ সাজে ধরা দিয়েছেন। সাথে তার চিরাচরিত চোখের ঘন কাজল। যা অনেক বেশি সুন্দরী করে তুলেছিল।
পোস্ট করতেই ছবিগুলি ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। প্রত্যেকেই বলছেন এই অভিনেত্রী সময়ের সাথে সাথে আরো যেন কম বয়সী হয়ে চলেছেন। কারণ এখনো তাকে দেখলে বোঝার উপায় নেই বয়স বেড়েছে বরং সেই আগের মতনই স্নিগ্ধতা রয়েছে তার মধ্যে।
একইসাথে ব্যক্তিগত জীবনেও তিনি সফল। ভালোবেসে বিয়ে করেছেন বয়সে ছোটো শোভন গাঙ্গুলীকে। এই শিল্পী যেন চোখে হারান তার স্ত্রী সোহিনীকে। যা বোঝা যায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল উঁকি দিলেই। সবমিলিয়ে বেশ ভালোই জীবন কাটাচ্ছেন তিনি।

Hello, I am Sudeshna. I have been working in blogging for more than five years.