খুব শীঘ্রই সুর এবং জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উদযাপন হতে চলেছে টেলিভিশনের পর্দায়! কারণ, ‘কউন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে হাজির হতে চলেছেন সংগীত জগতের দুই মহারথী। সম্প্রতি তারই এক ঝলক তুলে ধরা হয়েছে ‘সোনি এন্টারটেইনমেন্ট’ চ্যানেলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
আমরা সকলেই জানি দীর্ঘ সময় ধরে দর্শকদের অন্যতম বিনোদনের মাধ্যম এই রিয়্যালিটি শো। যেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় অমিতাভ বচ্চনকে। এই শো’তে মূলত জ্ঞানের পরীক্ষা হয় সকলের। যেখানে সঠিক উত্তর দিয়ে তারা কোটি কোটি টাকা জিতে বাড়ি ফেরেন।
সাধারণ মানুষের পাশাপাশি সেখানে বিভিন্ন তারকাদেরও প্রতিযোগী হিসেবে দেখা যায়। সেরকমই সেখানে হাজির হবেন সংগীত জগতের দুই তারকা শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগম। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে একটি প্রোমো ভিডিও পোস্ট করা হয়েছে।
যেখানে দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষাল গাইতে শুরু করেন ‘পরদেশিয়া’ গানটি। তার সাথে যোগ দেন অমিতাভ বচ্চনও। আর সামনে মাইক ধরে থাকেন সোনু নিগম। যা দেখার পর সকলের মাঝেই উচ্ছ্বাস দেখা যায়। এই ভিডিওট পোস্ট হতেই সকলে অপেক্ষা করছেন সম্পূর্ণ এপিসোডের জন্য।
জানা গিয়েছে, আগামী ২০শে সেপ্টেম্বর এই এপিসোডটি সম্প্রচারিত হবে টেলিভিশনের পর্দায়। প্রোমো ভিডিওটি পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা রয়েছে, ”সুর এবং জ্ঞানের হবে সর্বশ্রেষ্ঠ উদযাপন, যখন কেবিসি’তে আসবেন সোনু নিগম এবং শ্রেয়া ঘোষাল।”
আরও পড়ুন,
*চোখের চুলকানি, চোখ থেকে ঘন ঘন জল পড়া কিসের লক্ষণ! আপনিও “ড্রাই আইজ” এর সমস্যায় আক্রান্ত নন তো?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.