Sourav Das: হাসপাতালে শয্যাশায়ী মায়ের হাত হাত! জন্মদাত্রীর জন্মদিনে আবেগঘন সৌরভ দাস

Sourav Das: মায়ের জন্মদিনে আবেগঘন পোস্ট অভিনেতা সৌরভ দাসের (Sourav Das)। যা দেখার পর চোখ ভিজেছে অনেকেরই। আমরা প্রত্যেকেই জানি একজন সন্তানের জীবনে তার মায়ের গুরুত্ব ঠিক কতটা। জন্মের পর থেকে একটিমাত্র মানুষের উপর নিশ্চিন্তে ভরসা করা যায়। সেই বিশেষ মানুষের জন্মদিন ছিল এদিন।

মোট দুটো ছবি পোস্ট করেছেন সৌরভ। যার একটিতে দেখা যায় তিনি তার মায়ের সঙ্গে রয়েছেন। আরেকটিতে মায়ের হাতে তার হাত। খুব সম্ভবত তার মা অসুস্থ। হাসপাতাল থেকে তোলা হয়েছে ছবিটি। যে হাত এক সময় কোমলেতায় পরিপূর্ণ ছিল, সেই হাতই বয়সের ভারে শুষ্ক হয়ে উঠেছে।

ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন, মা। জীবন আমাকে যেখানেই নিয়ে যাক না কেন, তুমিই সবসময় আমার অবিচল আশ্রয়। প্রতিটি জয়ে, প্রতিটি বিপর্যয়ে, প্রতিটি সংশয়ের মুহূর্তে তুমি অটল ভালোবাসা নিয়ে আমার পাশে থেকেছো। তুমিই আমার সবচেয়ে বড় শক্তি, আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়, এবং আমার বিশ্বাস না হারানোর কারণ।

আমার সত্তার প্রতিটি অংশে তোমারই একটি অংশ রয়েছে। জীবন তোমাকে সেই অফুরন্ত ভালোবাসা ও সুখ দিক, যা তুমি সারাজীবন ধরে আমাকে ও অন্যদের দিয়ে এসেছো। আমার দেখা সেরা বিনোদনকারী। শুভ জন্মদিন, মা। আমি তোমাকে ভালোবাসি, চিরকাল।’

ছবিগুলো দেখার পর তার মা’কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অন্যান্য তারকারাও। তার জীবন যেন সুখ ও শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে ঈশ্বরের কাছে সেই কামনাই করতে দেখা দিয়েছে সকলকে। অন্যদিকে সফলতার শীর্ষে পৌঁছে গেলেও সৌরভ কিন্তু এখনো সেই ছোট্ট শিশুই তার পরিবারের কাছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক