Sourav: প্রেমের জোয়ারে ভাসছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী (Sourav)। বলা ভালো রীতিমতো হাবুডুবু খাচ্ছেন। প্রথম বিবাহ বিচ্ছেদের পর একপ্রকার নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সকলের কাছ থেকে। তবে ধীরে ধীরে তার জীবনে নতুন করে রঙের সঞ্চার করেছেন সহ-অভিনেত্রী শুভস্মিতা মুখার্জি।
ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাগদান পর্ব। আপাতত অপেক্ষা আর কয়েকটা দিনের। এরপরই সারা জীবনের জন্য দুজন দুজনকে নিজের করে পাবেন। এরই মাঝে প্রেম করছেন চুটিয়ে। মাঝেমধ্যেই বেরিয়ে পড়ছেন এদিক-ওদিক। সেরকমই কোথাও বেড়াতে গিয়েছিলেন তারা। সেখানে শুভস্মিতা তার প্রচুর ছবি তুলে দিয়েছেন।
যেগুলো ভাগ করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে হাসিমুখে বসে রয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন, “গালে গাল ঘষে দেওয়া বিকেলে, আরেকটু জীবন নয় মেখে নে। ক্ষতি নেই। এই অসামান্য ছবিগুলো (ছবিতে আমি আছি বলে নয়) তুলে দিয়েছেন শুভস্মিতা।”
স্বাভাবিকভাবে এই ছবিগুলো দেখার পর তাদের ভালোবাসায় ভরিয়ে তুলেছেন অনুরাগীরা। তাদের এই দুষ্টু-মিষ্টি রসায়ন ভীষণই পছন্দ করছেন তারা। এর আগে শুভস্মিতাও বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন বিয়ের আগে হবু স্বামীকে দিয়ে তার ছবি তুলিয়ে নিচ্ছেন। এর থেকে ভালো আর কী হতে পারে।
সবমিলিয়ে বলতে গেলে দুজন দুজনের সাথে ভীষণ ভালো সময় উপভোগ করছেন। উল্লেখ্য, প্রথমবার সৌরভ বিয়ে করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকারকে। যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। মধুমিতা বর্তমানে অন্য একজনের সাথে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ।

Sudeshna has been writing entertainment reports since 2021.