Sourseni: লাল শাড়ি ও সোনার গয়নায় মোহময়ী অভিনেত্রী সৌরসেনী, মুগ্ধ সকলে

Sourseni: লাল শাড়ি ও সোনার গয়নায় মুগ্ধ করলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী সৌরসেনী (Sourseni)। যে ছবিগুলো তিনি পোস্ট করেছেন সেখান থেকে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। মাঝেমধ্যেই এই অভিনেত্রীর বিভিন্ন ছবি উঠে আসে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যা দেখে মুগ্ধ হয়ে যান সকলে। আসলে এতটাই জৌলুস রয়েছে এই অভিনেত্রীর। সেরকমই সম্প্রতি বেশ কয়েকটি ছবি তিনি ভাগ করে নিয়েছেন। তাকে দেখে যেন পুজোর আমেজ অনুভব করতে পেরেছেন সকলে। কারণ, সেদিন তার পরনে ছিল লাল ও সোনালী রঙের একটি শাড়ি, সাথে সোনার গয়না।

চোখের ঘন কাজল, মানানসই মেকআপ তাকে অসাধারণ করে তুলেছিল। ছবিগুলো পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে নিমেষে। প্রত্যেকে বলছেন সময়ের সাথে সাথে অভিনেত্রী আরও বেশি লাস্যময়ী হয়ে উঠছেন। এছাড়া অন্যান্য প্রশংসাসূচক মন্তব্য করতে ভোলেননি নেটিজেনরা।

উল্লেখ্য, মূলত মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি বিভিন্ন শাড়ি, গয়না ও পোশাকের বিজ্ঞাপনে দেখা যেত তাকে। ধীরে ধীরে তিনি কাজ শুরু করেন ইন্ডাস্ট্রিতে। ইতিমধ্যে একাধিক সিনেমায় কাজ করে ফেলেছেন। এছাড়াও রয়েছে ফটোশ্যুটের কাজ। সবমিলিয়ে বলতে গেলে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন তিনি।

অন্যদিকে তার নাম জড়িয়েছে বলিউডের এক নামকরা অভিনেতার সাথে। যদিও সেসব বিষয় নিয়ে কখনোই মাথা ঘামাননি বরং সমস্ত সমালোচনা, কটাক্ষকে ফেলে নিজের মতন করে জীবনযাপন করছেন। তার আত্মবিশ্বাস তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে সকলের মাঝে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক