কালো শাড়িতে ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী! তাকে দেখে রীতিমতো চোখ ঝলসে গিয়েছে ভক্তদের। সময়ের সাথে সাথে তার সৌন্দর্য্য যেন ক্রমাগত বেড়েই চলেছে। যার ঝলক আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।
সম্প্রতি সেখানেই একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। যেটি মূলত একটি ফটোশ্যুটের। ছবিতে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে কালো শিফন শাড়ি এবং ঝলমলে কালো ব্লাউজ। মানানসই গয়না ও মেকআপ তাকে অপরূপা করে তুলেছিল। তাইতো শ্রাবন্তীকে দেখার পর চোখ ফেরাতে পারছেন না ভক্তরা।
আসলে কীভাবে ভক্তদের সাথে যোগাযোগ রাখতে হয় তা বেশ ভালোমতোই জানেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরেন তার জীবনের টুকরো টুকরো মুহূর্ত। কখনো ফটোশ্যুট আবার কখনো কোনো অনুষ্ঠান এছাড়াও ব্যক্তিগত মুহূর্তগুলোর ছবি সকলের সাথে ভাগ করতে ভোলেন না তিনি।
যে বিষয়টি বেশ পছন্দ করেন সকলে। অন্যদিকে শুধুমাত্র ফটোশ্যুটই নয় কাজেও বেশ ব্যস্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি প্রচার করছেন তার আগামী সিনেমা ‘রবীন্দ্র কাব্য রহস্য’এর। যেখানে মূলত এক কবির খুনের রহস্য উন্মোচন হবে। তিনি ছাড়া সেখানে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, ঋতব্রত মুখার্জি, দিতিপ্রিয়া রায় প্রমুখ।
শুধু তাই নয় আগামী পূজোতে মুক্তি পেতে চলেছে তারই বহু প্রতীক্ষিত সিনেমা ‘দেবী চৌধুরানী’। ভারতের প্রথম মহিলা স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় সকলকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। এই ঐতিহাসিক সিনেমার শ্রাবন্তী ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী দর্শনা বণিক প্রমুখ।

Hello, I am SB. I have been working in blogging for more than five years.