‘ফুলশয্যা হয়েছে বোধহয়!’ মহালয়ায় শ্রীময়ীর সিঁদুর মাখা লুক দেখে কটাক্ষের বন্যা

পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হয়েছে দেবীপক্ষ। মহালয়ার পুণ্যতিথিতে বাঙালির মনে এখন দুর্গাপুজোর আনন্দ। চারদিকে যখন উৎসবের আমেজ, ঠিক সেই সময় নিজের অন্যরকম সাজে সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। তাঁর মহালয়ার বিশেষ লুক দেখে যেমন অবাক হয়েছেন অনুরাগীরা, তেমনই একাংশ নেটিজেনের কটাক্ষের মুখেও পড়তে হয়েছে তাঁকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী। ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সাদা শাড়ি এবং অফ-শোল্ডার ব্লাউজে। খোলা চুল, গলায় জুঁই ফুলের মালা, হাতে পদ্মফুল আর কপালে লেপ্টে থাকা সিঁদুরের টিপ—সব মিলিয়ে তাঁর সাজে ছিল ভিন্নধর্মী ছোঁয়া। এই লুকেই ধরা দিয়েছেন অভিনেত্রী।

তবে শ্রীময়ীর এই সাজ ঘিরেই শুরু হয়েছে আলোচনা। মহালয়ার মতো বিশেষ দিনে তাঁর এমন সাজ দেখে প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ। বিশেষ করে কপালে লেপ্টে থাকা সিঁদুরের টিপ দেখে কেউ কেউ তাঁর সাজের সঙ্গে ফুলশয্যার প্রসঙ্গ জুড়ে দিয়েছেন। এক নেটিজেন কটাক্ষ করে লিখেছেন, ‘মহালয়ার আগের দিন বোধহয় ফুলশয্যা হয়েছে, তাই পরের দিন এই ফটো পোস্ট করেছে।’

20261010 173227

শুধু সাজ নয়, ছবিতে পদ্মফুল হাতে নিয়ে তার গন্ধ নেওয়ার ভঙ্গিও নজর কেড়েছে নেটিজেনদের। সেই ছবি ঘিরেও শুরু হয়েছে নানা মন্তব্য। একজন লিখেছেন, ‘পদ্ম ফুলের গন্ধ হয় না বোধহয় উনি জানেন না।’ অন্য এক নেটিজেনের প্রশ্ন, ‘গন্ধ পেলেন?’ এমনই নানা মন্তব্যে ভরে উঠেছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স।

প্রসঙ্গত, শ্রীময়ী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এলএলবি পাশ করার খবরও ভাগ করে নিয়েছিলেন। হাতে সার্টিফিকেট নিয়ে ছবি পোস্ট করে তিনি জানান, স্বামীর উৎসাহেই এই ডিগ্রি অর্জন করেছেন। তাঁর সেই পোস্ট নিয়েও আলোচনা হয়েছিল। এবার মহালয়ার সাজকে কেন্দ্র করে ফের নেটিজেনদের নজরে অভিনেত্রী।

এলএলবি ডিগ্রির প্রসঙ্গ টেনেও একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এখন তো আপনার কাছে এলএলবি ডিগ্রি আছে, দয়া করে আমাদের জেলে ভরবেন না।’ সব মিলিয়ে মহালয়ার সাজ এবং সাম্প্রতিক শিক্ষাগত সাফল্য—দুই বিষয়েই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছেন শ্রীময়ী চট্টরাজ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক