Subhasree-Raj: অপমান ভুলে বিবাহবার্ষিকী উদযাপনে মেতে উঠলেন রাজ ও শুভশ্রী

Subhasree-Raj: সমস্ত বিতর্ক ভুলে গিয়ে বিবাহবার্ষিকী উদযাপনে ব্যস্ত হয়ে পড়লেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী (Subhasree) এবং তার স্বামী রাজ চক্রবর্তী (Raj)। হয়তো অনেকেই জানেন নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে তাদের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে।

একাধিক কটাক্ষ, সমালোচনা সবমিলিয়ে ব্যক্তিগত জীবনেও এসেছে বিভিন্ন আক্রমণ। তবে সেসব ভুলে গিয়ে অষ্টম বিবাহবার্ষিকীতে মেতে উঠলেন অভিনেত্রী। নিজেই সেসব ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে সমুদ্রে বেড়াতে গিয়েছেন তারা। আর তাকে চুম্বনে ভরিয়ে দিয়েছেন স্বামী রাজ।

আবার কখনো পছন্দের খাবারে মনোনিবেশ করেছেন। ভীষণই ঘনিষ্ঠভাবে দেখা গিয়েছে দু’জনকে। যার দ্বারা এটাই স্পষ্ট যতই ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমালোচনা এবং বিতর্ক তৈরি হোক না কেন সংসারে তার প্রভাব পড়তে দেন না তারা। একদিকে যেমন তাদের ছবিগুলো দেখে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন কিছু মানুষ।

কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি। অনেকে আবার সেখানে রাজের গায়ে কাদা ছেটানোর বিষয়টি তুলে এনেছেন। সবমিলিয়ে এই ছবিগুলোর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন এই জুটি। উল্লেখ্য, দেখতে দেখতে আটটা বছর একসঙ্গে পার করে দিলেন তারা। এই যেন সেদিনের কথা। সম্পর্কে আবদ্ধ হওয়া সেখান থেকে বিবাহ।

এবং একে একে দুই সন্তানের জন্ম সবমিলিয়ে একাধিক চড়াই-উতরাই এসেছে তাদের জীবনে। তবে কখনোই সেসব নিয়ে তোয়াক্কা করেননি তারা। বরং একে অপরের হাত ধরে রেখেছেন শক্ত করে। নির্বাচনের সময়ও সেই বিষয়টি লক্ষ্য করা গিয়েছে। যেহেতু তারা প্রাক্তন সরকারের হয়ে কাজ করেছেন সেই নিয়ে মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন ভরপুর।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক