স্বামী, সন্তানদের নিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী! সম্প্রতি সেখান থেকে তোলা একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে দেখে এটাই স্পষ্ট হয় যে পাহাড়ের ভ্রমণ ভীষণভাবে উপভোগ করেছেন তিনি।
বাঙালীদের কাছে বেশ জনপ্রিয় একটি ভ্রমণস্থান হল দার্জিলিং। শীতের শুরুতেই অনেকে পাড়ি জমান এই শৈলশহরে। ব্যতিক্রমী নন তারকারাও, সময়-সুযোগ বুঝে বেরিয়ে পড়েন পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের অপরূপ সৌন্দর্য্যে ডুব দিয়ে কর্মব্যস্ততা ভুলে যান তারা।
এরকমটাই হয়েছে অভিনেত্রী শুভশ্রীর ক্ষেত্রেও। সেখানে গিয়ে ভরপুর আনন্দ করেছেন তিনি। কখনো সেখানকার জনপ্রিয় কফি শপে বসে কফি খেয়েছেন আবার কখনো হোটেলের বিছানায় এলিয়ে দিয়েছেন ক্লান্ত শরীর। শুধু তাই নয় পাহাড়ি মানুষদের গান শুনতেও দেখা গিয়েছে তাকে।
সবমিলিয়ে বলতে গেলে বেশ আনন্দের সাথে এই ভ্রমণের কয়েকটা দিন পার করেছেন তারা। অন্যদিকে এই ছবি ছাড়াও কয়েকদিন আগে পাহাড়ের আরো কয়েকটি ছবি পোস্ট করেছিলেন তিনি। যার ক্যাপশনে লিখেছিলেন, ‘পাহাড়ের রানী’। আসলে পাহাড়ে গিয়ে রানীর মতোই সময় কাটিয়েছেন এই অভিনেত্রী।
সেই ছবিগুলি বেশ পছন্দ করে নেটিজেনরা। সবমিলিয়ে বলতে গেলে একগুচ্ছ ছবি পোস্ট করে শিরোনামে উঠে এসেছেন তিনি। অন্যদিকে যদি আমরা রাজ চক্রবর্তীকে দেখি তিনি বর্তমানে একটি হিন্দি সিনেমার শ্যুটিং শেষ করেছেন। যদিও তার নাম-সহ বিস্তারিত কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে কোনো বাংলা সিনেমার হিন্দি ভার্সন বের করতে চলেছেন তিনি।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.