পরীক্ষার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আসার ফুরসতটুকুও নেই। তাই প্রিয় অভিনেত্রীর থেকে পরীক্ষার জন্য শুভেচ্ছা পেতে চেয়েও পাননি এক পড়ুয়া। কিন্তু তার মধ্যেও যেটুকু সময় পাওয়া যায় সেইসময় প্রিয় অভিনেত্রীকে তার মনের ইচ্ছের কথা জানাতে ভুললেন না এক পড়ুয়া অনুরাগী। যাতে তার পরীক্ষা ভালোভাবে হয় তার জন্য অভিনেত্রী নুসরাত জাহানের কাছে আশীর্বাদ চাইল এক পড়ুয়া।
গত শনিবার নিজের ইন্সটাগ্রামে অনুরাগীর সেই বার্তা শেয়ার করেন অভিনেত্রী নুসরাত জাহান। আর সেই পোস্টে অনুরাগী লিখেছেন, “নুসরতদি আমার সিবিএসই বোর্ডস পরীক্ষার জন্য সিলেকশন টেস্ট শুরু হয়ে গিয়েছে, তাই এত অনলাইনে আসতে পারছি না। আমি খুব খুশি হব যদি তুমি আমাকে একটু আশীর্বাদ কর। আমার প্রণাম নিও।”
পড়ুয়ার এমন পোস্ট নুসরাতের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়। এরপর অভিনেত্রী যাতে ওই পড়ুয়াকে পরীক্ষার জন্য শুভেচ্ছা জানান সেই অনুরোধ করা হয়। অবশেষে অভিনেত্রীর নজরে আসে সেই পোস্ট। পড়ুয়ার আবদার রাখেন নুসরাত। পোস্টের নীচে নুসরাত লেখেন, “গুড লাক”। এরপর যে পড়ুয়া খুশি হবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত তাদের নতুন প্রযোজনা সংস্থায় সিনেমা করতে চলেছেন। ‘সেন্টিমেন্টাল’ ছবির মধ্যে দিয়েই তারা তাদের নতুন প্রযোজনা সংস্থার মাধ্যমে ছবি তৈরি করা শুরু করেছেন। তেমনই এবার তাদের নতুন ছবি শ্যুট হতে চলেছে ‘আড়ি’৷ ছবিটির ঘোষণা তারা করেন লক্ষ্মীপুজোর দিন। আর তার জন্য তিরুপতি মন্দিরে পুজো দিয়ে আসেন যশ ও নুসরাত।
নুসরাতের পরনে সেদিন ছিল দক্ষিণী শাড়ি সঙ্গে মানানসই গয়না। সঙ্গে সিঁথিতে সিঁদুর ছিল তার৷ যশের পরনে ছিল পাঞ্জাবি। গলায় ছিল উত্তরীয়। তাদের হাতে দেখা গিয়েছে ‘আড়ি’ ছবির চিত্রনাট্য। ছবিটি পরিচালনা করবেন জিৎ চক্রবর্তী।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.