Subhasree: খানিকটা বিশ্রাম নিয়ে নতুন করে শুরু করার কথা বললেন শুভশ্রী গাঙ্গুলী (Subhasree)। একইসাথে পোস্ট করলেন বেশ কিছু ছবি, যেখানে তাঁকে দেখা গিয়েছে স্নানের পোশাকে। অনেকেই জানেন, একের পর এক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়ে চলেছেন শুভশ্রী, সাথে রয়েছে বেশ কিছু প্রচারমূলক কাজ।
ফলস্বরূপ ক্লান্তি এসেছে তাঁর জীবনে। এবার পাল্লা দিয়ে কিছুটা বিশ্রাম নেওয়া, তারপর নতুন করে শুরু করা। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে দেখা গিয়েছে দুধসাদা স্নান পোশাকে; কখনো ধবধবে সাদা বিছানায় শুয়ে রয়েছেন, আবার কখনো আত্মবিশ্বাসের সাথে পোজ দিয়েছেন ক্যামেরার দিকে।
সাথে ক্যাপশনে লিখে দিয়েছেন, “বিশ্রাম নিয়ে নতুন করে শুরু করো।” এই ছবিতে অভিনেত্রীকে অনেক কম বয়সী তরুণীর মতো দেখাচ্ছে। এতটাই পরিশ্রম করেছেন যে শরীরে বিন্দুমাত্র মেদ জমতে দেননি, যা নেটিজেনদের নজর কেড়েছে।
তাই তো বিষয়টি নিয়ে মন্তব্য করতে দেখা গিয়েছে অনেককে। আসলে একসময় শারীরিক গঠনের কারণে কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে; যেহেতু সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি, তাই শরীরে মেদ জমেছিল এবং বেশ পরিবর্তন এসেছিল। তবে সেসব থমকে দেয়নি অভিনেত্রীকে।
বরং নীরবে পরিশ্রম করে গিয়েছেন এবং ফল পেয়েছেন হাতেনাতে। কয়েক মাসের মধ্যে পুরনো চেহারায়, বরং আরও আবেদনময়ী রূপে ফিরে এসেছেন তিনি। এরপর কাজ করে চলেছেন একাধিক সিনেমায় এবং ওয়েব সিরিজে। এমনকি নিজের দক্ষ অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও লাভ করেছেন; বর্তমানে তিনি অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন।
#Subhasree

Sudeshna has been writing entertainment reports since 2021.